শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নাহার চেস একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের দাবায় উৎসাহিত করার আহ্বান বিল্লাল হোসেন রবিনের বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুড়ে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুরে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা-দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ

মুন্সিগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণে ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যা, নরপিশাচ সাব্বির আটক

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ২৬০ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০১ মার্চ ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণে ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যা,নরপিশাচ সাব্বির আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণে ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। পরে শিশুটির মরদেহ গুমের জন্য ফেলা হয় কচুরিপানা ভর্তি পুকুরে। শিশুটিকে হত্যার ঘটনায় জড়িত নরপশু সাব্বির গ্রেপ্তারের পর রিমান্ডে পুলিশের জিজ্ঞাসাবাদে এমন তথ্য জানিয়েছেন।

এদিকে, আসামির এমন স্বীকারোক্তি জানতে পেরে বিক্ষুব্ধ জনতা শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সাব্বির খানের বাড়ি ভাঙচুর করেন। পরে তারা বাড়ির আসবাবপত্রে আগুন ধরিয়ে দেন।

গতকাল ২৭শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে শিশুর মরদেহ উপজেলার রশুনিয়া গ্রামের নূরানী মাদরাসার অদূরে একটি পুকুর থেকে উদ্ধার করে পুলিশ।

মারা যাওয়া শিশুর মা বলেন, “গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে খালার সঙ্গে বাড়ির পাশের রশুনিয়া নূরানীয়া মোহাম্মদীয়া মাদরাসার ১২তম ওয়াজ মাহফিলে যায় আমার মেয়ে। সেখানে থাকবে বলে বায়না ধরে সে। এসময় ওর খালা তাকে মাদরাসা পড়ুয়া আমার ছেলে ইসমাইলের কাছে রেখে আসে। ইসমাইল তার কাজে ব্যস্ত হয়ে পড়লে আমার মেয়ে রাস্তার দিকে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল।”

সিরাজদিখান থানার ওসি শাহেদ আল মামুন বলেন, “ওয়াজ-মাহফিলে আইসক্রিম বিক্রেতা সাব্বির খানকে (২৫) সন্দেহভাজন হিসাবে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। এ ঘটনায় পরদিন শিশুটির মা বাদী হয়ে সাব্বিরকে প্রধান অভিযুক্ত করে সিরাজদিখান থানায় অপহরণ মামলা করেন। পুলিশ সাব্বিরকে আদালতে পাঠিয়ে দুইদিনের রিমান্ডে নেয়। রিমান্ডে তিনি জানান, ধর্ষণে ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যার পর শিশুটির লাশ গুম করতে কচুরিপানা ভর্তি পুকুরে ফেলে দেন। পরে তারই দেখানো পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।”

তিনি আরো বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দায়েরকৃত অপহরণ মামলাটি হত্যা মামলায় রূপান্তর হবে।”

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..