শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকীতে সংবাদকর্মী কল্যাণ সমিতির মিলাদ ও দোয়া মাহফিল – দেশজুড়ে সংবাদ সাংবাদিক অরিত্র কুন্ডুর মুক্তি চেয়ে সিপিজের সহযোগিতা কামনা বিএমএসএফের – দেশজুড়ে সংবাদ সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক ইমরান হোসেন নির্বাচিত বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির উপদেষ্টা হলেন দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সহ সম্পাদক মুহসীন দেওয়ান নারায়ণগঞ্জে সংবাদকর্মী কল্যাণ সমিতির অভিষেক, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত – দেশজুড়ে সংবাদ দৈনিক প্রতিদিন সকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক লতিফ রানা ডেঙ্গুতে আক্রান্ত, পরিবারের দোয়া কামনা সিঙ্গাপুরে আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় বাংলাদেশের তাইহান সোয়াদের স্বর্ণ ও দুই ব্রোঞ্জ পদক অর্জন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামের উদ্যোগে জিয়াউদ্দিন ভূঁইয়া ও মাসুদ পারভেজের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল নারায়ণগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান- দেশজুড়ে সংবাদ ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান- দেশজুড়ে সংবাদ

সাংবাদিক অরিত্র কুন্ডুর মুক্তি চেয়ে সিপিজের সহযোগিতা কামনা বিএমএসএফের – দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৬০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

সাংবাদিক অরিত্র কুন্ডুর মুক্তি চেয়ে সিপিজের সহযোগিতা কামনা বিএমএসএফের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

সাংবাদিক অরিত্র কুন্ডুর ওপর নির্যাতন, হয়রানি এবং মিথ্যা মামলায় গ্রেপ্তার করে কনডেম সেলে বন্দি রাখার অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। এ ঘটনায় সাংবাদিকের মুক্তি ও মামলা প্রত্যাহারে আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) সহযোগিতা চেয়ে চিঠি পাঠিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ই-মেইলের মাধ্যমে সিপিজের এশিয়া-প্যাসিফিক শাখার সমন্বয়ক কুনাল মজুমদার বরাবর এ চিঠি পাঠান বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর।

বিএমএসএফ সূত্রে জানা যায়, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও গ্রীন টেলিভিশনে কর্মরত সাংবাদিক অরিত্র কুন্ডু ঝিনাইদহে একটি ড্রেন নির্মাণ প্রকল্পের অনিয়ম নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হয়রানির শিকার হন। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে ৪৭ ও ৪৮ নম্বর মামলায় দণ্ডবিধির ৩৮৫/৩৮৬ ধারায় মামলা দায়ের করা হয়। গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখে মামলাগুলো দায়েরের পর থেকে তিনি কারাবন্দি রয়েছেন।

বিএমএসএফের দাবি, অরিত্র কুন্ডুর জামিন আবেদন ঝিনাইদহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম নবী খারিজ করে দিয়েছেন। এ ঘটনায় সাংবাদিকদের সংগঠন বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ইতিপূর্বে সংশ্লিষ্ট আদালতের দৃষ্টি আকর্ষণ করে।

এদিকে অরিত্র কুন্ডুর মুক্তি ও তার বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষে হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দাখিল করেছেন আহমেদ আবু জাফর। রিট পিটিশন নম্বর ১৯৯৭৫। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

বিএমএসএফের পক্ষ থেকে জানানো হয়, রিট আবেদন বিচারাধীন থাকা সত্ত্বেও অরিত্র কুন্ডু কারাগারে আটক থাকায় তার পরিবার চরম নিরাপত্তাহীনতা ও দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।

এ পরিস্থিতিতে সাংবাদিক অরিত্র কুন্ডুর মুক্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছে বিএমএসএফ। সিপিজের কাছে পাঠানো চিঠিতে সংগঠনটির পক্ষ থেকে বাংলাদেশের আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি পাঠিয়ে অরিত্র কুন্ডুর মুক্তির বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের অনুরোধ জানানো হয়েছে।

বিএমএসএফ নেতারা বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে একজন সাংবাদিককে হয়রানি, হামলা-মবের শিকার করা এবং পরবর্তী সময়ে মামলায় আটক রাখার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনা সংবিধানের ৩৯ অনুচ্ছেদে স্বীকৃত চিন্তা, বিবেক, বাক্‌স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার চেতনার পরিপন্থী।

তারা আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক যেন হয়রানি, নির্যাতন কিংবা মিথ্যা মামলার শিকার না হন, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বিএমএসএফ অবিলম্বে সাংবাদিক অরিত্র কুন্ডুর নিঃশর্ত মুক্তি, তার বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত এবং হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..