শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নাহার চেস একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের দাবায় উৎসাহিত করার আহ্বান বিল্লাল হোসেন রবিনের বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুড়ে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুরে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা-দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ

শীতলক্ষ্যা নদীর তটের মাটি লুটের ঘটনায় বন্দর থানায় মামলা-

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ২৬২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন

শীতলক্ষ্যা নদী তটের মাটি লুটের ঘটনায় বন্দর থানায় মামলা

বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জ বন্দরে শীতলক্ষ্যা নদী তটের মাটি লুটের ঘটনায় মামলা করেছে বাংলাদেশ অভ্যন্তরিণ নৌ পরিবহণ কর্তৃপক্ষ( বিআইডব্লিউটিএ)।

বুধবার নারায়ণগঞ্জ নদী বন্দরের সহকারি সমন্বয় কর্মকর্তা মোঃ রমিজউদ্দিন বাদি হয়ে বন্দর থানায় এই মামলাটি করেন।

মোঃ রমিজউদ্দিন জানান, বন্দরের বক্তারকান্দি, দেউলী, চৌরাপাড়া এলাকায় প্রতিদিন গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা এস্কাভেটর ও ট্রাক দিয়ে সরকারের অনুমোদন ব্যতিত অবৈধভাবে শীতলক্ষ্যা নদীর তীরভুমির মাটি কেটে নিয়ে যাচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর তীর। শীতলক্ষ্যা নদী পাড়ের মাটি চুরি বন্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের পক্ষে হতে তিনি এই মামলাটি করেন বলে জানান।

এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, শীতলক্ষ্যা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের ব্যাপারে মামলা হয়েছে। শিগগির অবৈধ মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী গণমাধ্যমকে জানান,নবীগঞ্জ এলাকার কয়েকজন স্বৈরাচারের দোসরদের সঙ্গে নিয়ে বিগত বেশকয়েক সপ্তাহ যাবত নদীর তটের মাটি গুলো ভেকু দিয়ে রাতের আধারে কেটে নিয়ে ট্রাক দিয়ে বিক্রি করে দিচ্ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..