শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নাহার চেস একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের দাবায় উৎসাহিত করার আহ্বান বিল্লাল হোসেন রবিনের বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুড়ে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুরে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা-দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ

নারায়ণগঞ্জ বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামানকে ৮ ইউপি সদস্যের অনাস্থা জ্ঞাপন

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৩২৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন

কলাগাছিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামানকে ৮ মেম্বার অনাস্থা যাপন

স্টাফ রিপোর্টারঃ ১১ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কর্মরত অবস্থায় নির্বাচিত ৮ জন ইউপি সদস্য উপস্থিত হয়ে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামান মিয়ার প্রতি অনাস্থা জ্ঞাপন করেন। এর আগে গত ৩ মার্চ বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান’র বরাবর নির্বাচিত ৮ জন মেম্বার স্বাক্ষর করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামান মেম্বারের প্রতি অনাস্থা যাপন করে একটি স্মারকলিপি প্রদান করেন।

কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য মো. হাবিবুর রহমান হাবিব বলেন, আমরা কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের মেম্বারগন একত্রিত হয়ে আমরা জামান মেম্বারের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে অনাস্থা জানাচ্ছি। কারণ উনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে দাপট দেখিয়ে আমাদের কোন মতামত না নিয়ে বার বার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। হাজী মো. দেলোয়ার হোসেন প্রধান একক ভাবে তাকে মনোনীত করেছিলেন। প্রকৃতপক্ষে হাজী মো. দেলোয়ার হোসেন প্রদান এবং তিনি একই রকম। আমরা চাই ইউনিয়ন পরিষদ সুন্দর ভাবে চলুক, সবাই ভালো সেবা পাক এবং দলীয় মুক্ত থাকুক।

এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামান মিয়া বলেন, আমাকে প্রশাসনিকভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে, চেয়ারম্যান সাহেব ছুটিতে যাওয়ার কারণে আমি ৪/৫ বার সুন্দর ভাবে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেছি। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকাকালীন কোন দুর্নীতি হয় নাই। আমার জানা মতে আমি কোন ভুল ত্রুটি করি নাই। আমাকে প্রশাসন যদি দায়িত্ব থেকে অব্যাহতি দেয়, আমি তা মেনে নেব। আইনের বিরুদ্ধে আমি কিছুই করবো না।

উল্লেখ্য; গত ১৬ ফেব্রুয়ারি কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রদান একটি মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে জেল হাজতে থাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান-১ মো. জামান মিয়াকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব অর্পণ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..