রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সোনারগাঁও সাহিত্য কুটিরের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ বন্দরে ডালিম হত্যা: থানা পুলিশের অভিযানে ৩৬ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি হাবিব গ্রেপ্তার HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে বন্দর থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ নারায়ণগঞ্জ বন্দরে গ্যাসের লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড – দেশজুড়ে সংবাদ আলীরটেককে মডেল ইউনিয়নে রূপান্তরই আমার লক্ষ্য: চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ প্রান্তিক- দেশজুড়ে সংবাদ বন্দরে মাদক-সংক্রান্ত বিরোধের জেরে যুবক খুন- দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ সাব পোস্ট অফিসে মৃত্যুফাঁদে চলছে ডাকসেবা- দেশজুড়ে সংবাদ মরহুম মজিবুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত-দেশজুড়ে সংবাদ কবি বেগম সুফিয়া কামালের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে BHDS-এর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান- দেশজুড়ে সংবাদ দলবাজ ও তেলবাজ সাংবাদিকরা গণমাধ্যমকে কলুষিত করেছিল: এমপি আবুল কালাম-দেশজুড়ে সংবাদ

লামায় ব্রিকফিল্ডে প্রশাসনের অভিযান ৩ অবৈধ ব্রিকফিল্ডকে সারে ৫ লাখ টাকা জরিমানা – দৈনিক দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৫৪২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন

লামায় ব্রিকফিল্ডে প্রশাসনের অভিযান ৩ অবৈধ ব্রিকফিল্ডকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা ।

বান্দরবান জেলা থেকে মোহাম্মদ আলমগীর –
বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়ন এলাকায় UBM, SAB ও BBM নামক ইটভাটায় অবৈধভাবে পাহাড় কর্তনের দায়ে লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয় কর্তৃক যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে নেতৃত্ব দেন লামা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন এবং প্রসিকিউশন প্রদান করেন মোহাম্মদ নুর উদ্দিন, পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা।

আজ বুধবার (১৯ মার্চ) পরিচালিত উক্ত মোবাইল কোর্টে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৬(খ) লংঘনের দায়ে UBM ব্রিক ফিল্ডকে ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, SAB ব্রিক ফিল্ডকে ২,০০,০০০/-(দুই লক্ষ) এবং BBM ব্রিক ফিল্ডকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা করে সর্বমোট ৫,৫০,০০০/- (পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্যপূূর্বক আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা কালে পানি দিয়ে ইটভাটাসমূহের চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন লামা বনবিভাগ, পুলিশ ও লামা ফায়ার সার্ভিসের সদস্যগণ।

পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তর, বান্দরবান এর এডি রেজাউল করিম।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..