কামরুলের ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহবান জানালেন,বিএনপি নেতা”
আলহাজ্ব মো.খসরুল আলম।
মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।
তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সকল নাগরিকদের সকালে ভোটকেন্দ্রে যাওয়ার আহবান জানিয়ে উপজেলা বিএনপির আহবায়ক কমিটি অন্যতম সদস্য ও শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো.খসরুল আলম বলেছেন, সত্য ও ন্যায়ের প্রতীক ধানের শীষ। আমি আপনাদের সন্তান,এই ইউনিয়নে আমার জন্ম,ও আমার বেড়ে উঠা। আমি দীর্ঘ বছর যাবৎ রাজনীতির সাথে জড়িত। আমি আমার ইউনিয়নের সকল মানুষের পাশে থেকে সেবা ও কল্যাণে সবোর্চ্চ চেষ্টা করেছি। মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করাই আমার স্বপ্ন।প্রিয় শ্রীপুর উত্তর ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে আমার একান্ত দাবি ও বিনীত অনুরোধ করছি।রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সুনামগঞ্জ-১ আসনের ধানের শীষের প্রার্থী হাওর বন্ধু কামরুজ্জামান কামরুলের ধানের শীষে আপনারা একটা ভোট দিবেন।
এসময় ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রিয় ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আহবান জানান তিনি।
আপনার মন্তব্য প্রদান করুন...