সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সিঙ্গাপুরে আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় বাংলাদেশের তাইহান সোয়াদের স্বর্ণ ও দুই ব্রোঞ্জ পদক অর্জন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামের উদ্যোগে জিয়াউদ্দিন ভূঁইয়া ও মাসুদ পারভেজের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল নারায়ণগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান- দেশজুড়ে সংবাদ ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান- দেশজুড়ে সংবাদ বন্দর কলাগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডবাসীর কাছে দোয়া চাইলেন ডাঃ অসীম ৩০ বছর ৯ মাসের কর্মজীবনের ইতি, অশ্রুসিক্ত বিদায় হাজী ইব্রাহিম আলমচান স্কুলের শিক্ষক মিজানুর রহমানকে ঢাকায় এআইএনইউ হাসপাতালের উদ্যোগে মেডিক্যাল ট্যুরিজম সংশ্লিষ্টদের সম্মানে নৈশভোজ-দেশজুড়ে সংবাদ নাগরিক অধিকার ফোরামের সাথে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের মতবিনিময়।অপরাধ দমনে সবার সহযোগিতা চাইলেন এসপি। নতুন প্রত্যয়ে যাত্রা শুরু ‘হ্যালো নারায়ণগঞ্জ’ অনলাইন নিউজ পোর্টালের-দেশজুড়ে সংবাদ খন্দকার লুৎফর রহমান স্বপনের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল-দেশজুড়ে সংবাদ

চাঁদপুরে ৫ ইউপি চেয়ারম্যান কারাগারে – দৈনিক দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৬৬৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১০:০০ অপরাহ্ন

চাঁদপুরে পাঁচ ইউপি চেয়ারম্যান কারাগারে

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত পাঁচ চেয়ারম্যানকে জেল হাজতে পাঠানো হয়েছে।

১৮ মার্চ বিকেল সাড়ে ৩টার দিকে জেলা ও দায়রা জজ আদালতে চাঁদপুর সদর উপজেলার আওয়ামী লীগ সমর্থিত পাঁচ চেয়ারম্যান আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

গ্রেফতারকৃতরা হলেন ৪ নং শাহ মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, ৯ নং বালিয়া ইউপি চেয়ারম্যান মো. রফিক উল্লাহ পাটোয়ারী, ৬ নং মৈশাদী ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম পাটোয়ারী, ১৩ নং হানারচর ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার রাঢী ও ২ নং আশিকাটি ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন।

উল্লেখ্য, গ্রেফতারকৃত ৫ চেয়ারম্যান মহামান্য হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের অগ্রিম জামিনে ছিলেন। জামিনের সময় শেষে মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। আদালতের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..