শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন।

চার জেলেকে তুলে নিয়ে গেছে আরাকান আর্মি

অনলাইন ডেস্ক / ৫৯৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন

কক্সবাজার টেকনাফের দমদমিয়া এলাকার নাফ নদী থেকে ৪ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বৃহস্পতিবার সকালে নাফ নদীর লাল দ্বীপ থেকে তাদের ধরে নিয়ে যায়।

তারা হলেন- হ্নীলা জাদিমুড়া ক্যাম্প-২৭ এ বসবাসরত রোহিঙ্গা আরাফাত (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪) ও আনোয়ার সাদেক।

জাদিমুড়া ক্যাম্প ২৭ এর মাঝি মোহাম্মদ নুর জানান, দমদমিয়া এলাকার নাফ নদীর পয়েন্ট হতে ককসিট বা ফুলেট (স্থানীয় ভাষায়) নাফ নদীতে মাছ শিকার করতে যায় জেলেরা। আজকে হঠাৎ মিয়ানমার থেকে আরাকান আর্মিরা এসে তাদের ধরে নিয়ে যায়। তবে ওই অভিযান থেকে অনেকেই পালিয়ে এসেছে। যা ইতোমধ্যে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন জানান, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..