রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
স্বপনের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প সোনারগাঁয়ে বাপার আহ্বায়ক নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান- দেশজুড়ে সংবাদ লিবিয়া থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার মুহসীন দেওয়ান বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় সিনিয়র সিটিজেন ফোরামের শুভেচ্ছা এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল HWPL ও BHDS মামলা তুলে না নেওয়ায় বন্দরে ইসলামি যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা- দেশজুড়ে সংবাদ ক্যামেরার লেন্সে ৩৬ বছরের পথচলা—বিশ্ব ফটোগ্রাফি দিবসে মাহমুদ হাসান কচির শুভেচ্ছা- দেশজুড়ে সংবাদ সরকারি জায়গা দখলের অভিযোগের প্রতিবাদ যুবদল নেতা দিমানের, ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ- দেশজুড়ে সংবাদ বন্দরে ওসি জামাল উদ্দিনের কৌশলে অপরাধীদের তৎপরতায় লাগাম বন্দরে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ইসলামী জলসা- দেশজুড়ে সংবাদ

চুরি জায়েজ করতে নতুন তত্ত্ব দাঁড় করানো হচ্ছে : আব্দুন নূর তুষার

নিউজ ডেস্ক / ১১৭৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৪ জুন ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন

নিজেদের চুরি-চামারি জায়েজ করার জন্য নতুন নতুন তত্ত্ব দাঁড় করানো হচ্ছে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার। শনিবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, ‘ষোলো বছরে কী করা হয়েছে— এ কথা বলে নিজেদের চুরি-চামারি জায়েজ করার একটা তত্ত্ব দাঁড় করানো ভণ্ড বুদ্ধিজীবীর দল গজিয়েছে। এদের আরেকটা তত্ত্ব হলো- আমরা দেখেছি অমুক দল কী করেছিল।ত্রিশ বছর আগে যে দল, যে কোচ আর খেলোয়াড় নিয়ে খেলে, ত্রিশ বছর পর কি একই খেলোয়াড় খেলে? আর্জেন্টিনার ম‍্যারাডোনা হাত দিয়ে বিশ্বকাপে গোল দিয়েছিল। এ জন্য আর্জেন্টিনাকে আর কোনো দিন বিশ্বকাপে খেলতে না দেওয়ার মতো ভোগলু যুক্তি হলো এটা। এরা সংস্কার করবে, কিন্তু ভোট চায় না। তারা নিজেরা মিলে ঠিক করে দেবে আমি কি কালকে রুটির সঙ্গে ভাজি খাব নাকি ডাল।‘এখন এদের যুক্তি হলো ভোট দিতে জানে না জনগণ। এরা টাকা দিলে বিক্রি হয়। অথচ আন্দোলনকে গণ-অভ্যুত্থান বললে, বিপ্লব বললে খুশি হয়। তখন জনগণ সব বোঝে, শুধু ভোট দিলে সেটা না বুঝে দেয়।তাদের সঙ্গে থাকলে জনতা বুঝপাতা – আর ভোট দিতে চাইলে তখন তেজপাতা।’সবশেষে তিনি লেখেন, ‘এদের কাছে এদের দলবল হলো ধর্মের মতো অপরিবর্তনীয়। এরা ভোটে গেলে হারবে – বাজেয়াপ্ত হবে জামানত। তাই ভোট না, তারা চায় তাদের কাল্ট-এর শাসন। এসব বুদ্ধিবেচা লোকজনের হাত থেকে ক্ষমতা জনগণের কাছে নেওয়ার উপায় হলো ভোট।ভোট ছাড়া যেকোনো শাসক স্বৈরাচার। বাচ্চা যতই মেধাবী হোক – বিয়ে ছাড়া উৎপাদন বৈধ না। সে রকম বত্রিশটা পুরস্কার পেলেও ভোট ছাড়া যেকোনো শাসকই স্বৈরাচার। ভোট দিন। ভালো নেতা বেছে নিন।’

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..