বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ। নাসিক প্রশাসক নিযুক্ত হওয়ায় এডঃ সাখাওয়াত হোসেন খাঁনকে নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – এমপি দিপু ভুঁইয়া নারায়নগঞ্জের বন্দরের কেওঢালায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে নার্গিস মাকসুদ চতুর্থবারের মতো নাঃগঞ্জ ৫ আলহাজ্ব এডভোকেট আবুল কালাম নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন – বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরাম 🕊️ “কৃতজ্ঞতা শুধু মুখের কথা নয়, এটা হৃদয়ের অনুভব। আপনাদের সমর্থন , ভালোবাসা , দোয়া দিয়ে আমাকে জয়ী করার জন‍্য যে অবদান রেখেছেন, তার জন্য অন্তর থেকে ধন্যবাদ।” এডভোকেট আবুল কালাম কামরুলের ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহবান জানালেন,বিএনপি নেতা” আলহাজ্ব মো.খসরুল আলম। আপনারা আমাকে বিজয়ী করলে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবো: বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কলাগাছিয়ার উন্নয়নে কালাম সাহেবের কোন বিকল্প নেই- দেলোয়ার প্রধান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সফরে সাতক্ষীরা জেলার উদ্দেশ্যে যাত্রা

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ২৯২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যায় জাতীয় সাংবাদিক সংস্থা–এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সফরে সাতক্ষীরা জেলার উদ্দেশে যাত্রা করেন।
এ উপলক্ষে ঢাকা জেলা দক্ষিণ কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও আনুষ্ঠানিক বিদায় জানানো হয়। রাজধানীর ঢাকা সায়দাবাদ বাস কাউন্টার থেকে এই বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়।
সাংগঠনিক সফরে অংশগ্রহণকারী কেন্দ্রীয় নেতৃবৃন্দ হলেন
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনি,
নীতি নির্ধারক পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন,
নির্বাহী পরিষদের প্রচার ও প্রকাশনা সচিব মোঃ জাফরুল্লাহ,
অর্থ সচিব মোঃ সানবির হোসেন এবং
আন্তর্জাতিক বিষয়ক সচিব মোঃ মহাশিন উদ্দিন।
বিদায় অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব মোঃ মেহেদী হাসান,
দপ্তর সচিব মোঃ রাব্বী মোল্লা,
ধর্ম বিষয়ক সচিব আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম,
ঢাকা জেলা দক্ষিণ কমিটি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহিলা বিষয়ক সচিব মোসাঃ ছুইটি আক্তারসহ ঢাকা জেলা দক্ষিণ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, সাতক্ষীরা সফরের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের সুদৃঢ় যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। তাঁরা আশা প্রকাশ করেন, এই সফর জাতীয় সাংবাদিক সংস্থার ভবিষ্যৎ কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিদায় মুহূর্তে উপস্থিত নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃত্বের সুস্বাস্থ্য ও সফরের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..