রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সোনারগাঁও সাহিত্য কুটিরের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ বন্দরে ডালিম হত্যা: থানা পুলিশের অভিযানে ৩৬ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি হাবিব গ্রেপ্তার HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে বন্দর থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ নারায়ণগঞ্জ বন্দরে গ্যাসের লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড – দেশজুড়ে সংবাদ আলীরটেককে মডেল ইউনিয়নে রূপান্তরই আমার লক্ষ্য: চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ প্রান্তিক- দেশজুড়ে সংবাদ বন্দরে মাদক-সংক্রান্ত বিরোধের জেরে যুবক খুন- দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ সাব পোস্ট অফিসে মৃত্যুফাঁদে চলছে ডাকসেবা- দেশজুড়ে সংবাদ মরহুম মজিবুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত-দেশজুড়ে সংবাদ কবি বেগম সুফিয়া কামালের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে BHDS-এর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান- দেশজুড়ে সংবাদ দলবাজ ও তেলবাজ সাংবাদিকরা গণমাধ্যমকে কলুষিত করেছিল: এমপি আবুল কালাম-দেশজুড়ে সংবাদ

ডিবি পুলিশ পরিচয়ে বাড়ীতে ডাকাতি এনএসআইয়ের ফিল্ড স্টাফ সহ গ্রেফতার ৪

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ২২৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন

ডিবি পুলিশ পরিচয়ে বাড়িতে ডাকাতি এনএসআইয়ের ফিল্ড স্টাফ সহ গ্রেফতার ৪

বিশেষ প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় এক বাড়িতে তল্লাশির নামে লুটপাটের অভিযোগে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) একজন ফিল্ড স্টাফসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার খড়রিয়া চরপাড়া এলাকার সমরেন্দ্রনাথ বিশ্বাসের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, নড়াইল জেলায় কর্মরত এনএসআইয়ের ফিল্ড স্টাফ ও ঝিনাইদহ সদর উপজেলার কাঞ্চনপুর মধ্যপাড়া গ্রামের সাইফুল আলমের ছেলে মো. ইয়াছিন হোসেন (২৭), নড়াইল সদর উপজেলার ভওয়াখালী মধ্যপাড়া গ্রামের কাজী আনিছুর রহমানের ছেলে আরিফুজ্জামান, সুবুদ্দীডাঙ্গা গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সোহাগ মোল্লা ও পৌর এলাকার দুর্গাপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে শাহরিয়ার জামান শশী।

কালিয়া থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার খড়রিয়া চরপাড়া গ্রামের মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সৌমেন্দ্রনাথ বিশ্বাসের বাড়ি ডিবি পুলিশের পরিচয়ে যান এনএসআইয়ের ফিল্ড স্টাফ ইয়াছিন হোসেনের নেতৃত্বে চারজন। সৌমেন্দ্রনাথের ঘরে অবৈধ মালামাল আছে এই কথা বলে তল্লাশি শুরু করেন তারা। এ সময় তাদের ভয়ভীতি দেখিয়ে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে।

পরবর্তীতে বাড়ির আশেপাশে লোকজনের সন্দেহ হলে পেড়লী পুলিশ ক্যাম্পে খবর দিলে ক্যাম্পের ইনচার্জ এসআই আজিজুর রহমান তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে নেয়া ২টি সোনার চেইন, একজোড়া কানের দুল, একজোড়া কানের দুলের টানাসহ ২ ভরি ২ আনা ২ রতি সোনা যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা এবং নগদ ১ লাখ ১১ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম জানান, তারা তল্লাশির নামে দস্যুতা করেছে। লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। আসামিদের মধ্যে একজন এনএসআই ফিল্ড স্টাফ রয়েছেন। এ ঘটনায় কালিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতার আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..