শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুড়ে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুরে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা-দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ

পঞ্চগড়ে শিশুস্বর্গ ফাউন্ডেশনের শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৬৪০ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

পঞ্চগড়ে শিশুস্বর্গ ফাউন্ডেশনের শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত

জুলহাস উদ্দীন,
তেঁতুলিয়া(পঞ্চগড়)প্রতিনিধি:
পঞ্চগড় জেলার ৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭৫০০ জন শিক্ষার্থী নিয়ে শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় শিশুস্বর্গ ফাউন্ডেশনের আয়োজনে ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর সহযোগীতায় শনিবার (২৭ডিসেম্বর) সকালে মিলগেট এলাকায় পঞ্চগড় চিনিকল মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়।

উক্ত উৎসবে পঞ্চগড় সুগার মিল লি.এর ব্যবস্থাপনা পরিচালক আতিকুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শ‌ইমী ইমতিয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম, ফুলতলা প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজের পরিচালক মো: তোজাম্মেল হক প্রধান, শিশুর স্বর্গ ফাউন্ডেশন এর মেন্টর অ্যাডভোকেট আহসান হাবীব সরকার, অ্যাডভোকেট মনসুর আলী, ডাক্তার হাবিবুল্লাহ সুমন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিশু স্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তেঁতুলিয়া জামুরিগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন জাকারিয়া। উক্ত অনুষ্ঠানে তৃতীয় ইভেন্টে মোট ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২০০ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও দুপুরের খাবার দেওয়া হয় ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..