রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
স্বপনের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প সোনারগাঁয়ে বাপার আহ্বায়ক নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান- দেশজুড়ে সংবাদ লিবিয়া থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার মুহসীন দেওয়ান বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় সিনিয়র সিটিজেন ফোরামের শুভেচ্ছা এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল HWPL ও BHDS মামলা তুলে না নেওয়ায় বন্দরে ইসলামি যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা- দেশজুড়ে সংবাদ ক্যামেরার লেন্সে ৩৬ বছরের পথচলা—বিশ্ব ফটোগ্রাফি দিবসে মাহমুদ হাসান কচির শুভেচ্ছা- দেশজুড়ে সংবাদ সরকারি জায়গা দখলের অভিযোগের প্রতিবাদ যুবদল নেতা দিমানের, ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ- দেশজুড়ে সংবাদ বন্দরে ওসি জামাল উদ্দিনের কৌশলে অপরাধীদের তৎপরতায় লাগাম বন্দরে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ইসলামী জলসা- দেশজুড়ে সংবাদ

মুজিব’ সিনেমায় তিশার অভিনয় প্রসঙ্গে যা বললেন ফারুকী

নিউজ ডেস্ক / ৬৭৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৯:২১ অপরাহ্ন

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেন নুসরাত ইমরোজ তিশা। সিনেমাটি মুক্তির পর, বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর তিশাকে নানা ধরনের সমালোচনার মুখে পড়তে হয়েছিল।
‘মুজিব’ সিনেমায় তিশার অভিনয়ের ব্যাপারে এবার কথা বলেছেন তার স্বামী, অভিনেতা-নির্মাতা, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে ফারুকী বলেন, ‘প্রত্যেকেই তার প্রফেশনাল জীবনের ব্যাপারে স্বাধীন। আপনি কি মনে করেন যে, আমরা এমন সমাজে বাস করছি যেখানে স্ত্রী তার প্রফেশনাল সিদ্ধান্ত নেওয়ার আগে আমার অনুমতি নেবে, অথবা আমি আমার প্রফেশনাল সিদ্ধান্ত নেওয়ার আগে তার অনুমতি নেব? আমি এমনটা মনে করি না। এটা তার প্রফেশন। সে সিদ্ধান্ত নিয়েছে, এবং সে নিজেই উত্তর দিতে পারবেন যে কেন, কোন পরিস্থিতিতে তাকে এটা করতে হয়েছে। এটা তার প্রফেশন, এতে আমার ভুল করার কী আছে আমি বুঝতে পারিনি!’
প্রসঙ্গত, মুজিব: একটি জাতির রূপকার সিনেমাটি ২০২৩ সালে মুক্তি পায়, এবং এটি পরিচালনা করেছিলেন ভারতের খ্যাতনামা নির্মাতা শ্যাম বেনেগাল।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..