রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সোনারগাঁও সাহিত্য কুটিরের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ বন্দরে ডালিম হত্যা: থানা পুলিশের অভিযানে ৩৬ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি হাবিব গ্রেপ্তার HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে বন্দর থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ নারায়ণগঞ্জ বন্দরে গ্যাসের লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড – দেশজুড়ে সংবাদ আলীরটেককে মডেল ইউনিয়নে রূপান্তরই আমার লক্ষ্য: চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ প্রান্তিক- দেশজুড়ে সংবাদ বন্দরে মাদক-সংক্রান্ত বিরোধের জেরে যুবক খুন- দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ সাব পোস্ট অফিসে মৃত্যুফাঁদে চলছে ডাকসেবা- দেশজুড়ে সংবাদ মরহুম মজিবুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত-দেশজুড়ে সংবাদ কবি বেগম সুফিয়া কামালের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে BHDS-এর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান- দেশজুড়ে সংবাদ দলবাজ ও তেলবাজ সাংবাদিকরা গণমাধ্যমকে কলুষিত করেছিল: এমপি আবুল কালাম-দেশজুড়ে সংবাদ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য মাকসুদ হোসেনের দোয়া কামনা-দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৫৬০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৩০ নভেম্বর ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য মাকসুদ হোসেনের দোয়া কামনা

প্রেস বিজ্ঞপ্তিঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘ নেক হায়াত কামনা করে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন দোয়া করেছেন ও সর্বস্তরের সকলের নিকট দোয়া কামনা করেছেন।

(২৯ নভেম্বর) শনিবার রাতে গণমাধ্যমকে দেয়া এক বার্তায় মাকসুদ হোসেন বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। আমরা তার সুস্থতার জন্য দোয়া করছি। দেশের এই ক্রান্তিলগ্নে খালেদা জিয়ার দূরদর্শী চিন্তা এবং নেতৃত্ব এদেশের আপামর জনসাধারণ প্রত্যাশা করেন। তার বর্তমান শারীরিক অবস্থা সংকটাপন্ন। তার সুস্থতার জন্য আমি দোয়া করছি, পাশাপাশি সর্বস্তরের সকলের নিকট দোয়া কামনা করছি’।

প্রসঙ্গত, ২৩ নভেম্বর রাত ৮টার দিকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। ২৭ নভেম্বর দুপুরে নিউমোনিয়ার সংক্রমণ বাড়ার আশঙ্কায় তাকে সিসিইউতে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, বয়সজনিত কারণে সুস্থ হতে সময় লাগছে। সিসিইউতে নেওয়ার পর বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। লন্ডন থেকে ডা. জুবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের বিশেষজ্ঞরাও ভার্চুয়ালি বোর্ডের আলোচনায় অংশ নিচ্ছেন।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার সিরোসিস, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছেন।

কপি পোস্ট : Din Islam Narayanganj

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..