বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ। নাসিক প্রশাসক নিযুক্ত হওয়ায় এডঃ সাখাওয়াত হোসেন খাঁনকে নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – এমপি দিপু ভুঁইয়া নারায়নগঞ্জের বন্দরের কেওঢালায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে নার্গিস মাকসুদ চতুর্থবারের মতো নাঃগঞ্জ ৫ আলহাজ্ব এডভোকেট আবুল কালাম নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন – বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরাম 🕊️ “কৃতজ্ঞতা শুধু মুখের কথা নয়, এটা হৃদয়ের অনুভব। আপনাদের সমর্থন , ভালোবাসা , দোয়া দিয়ে আমাকে জয়ী করার জন‍্য যে অবদান রেখেছেন, তার জন্য অন্তর থেকে ধন্যবাদ।” এডভোকেট আবুল কালাম কামরুলের ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহবান জানালেন,বিএনপি নেতা” আলহাজ্ব মো.খসরুল আলম। আপনারা আমাকে বিজয়ী করলে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবো: বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কলাগাছিয়ার উন্নয়নে কালাম সাহেবের কোন বিকল্প নেই- দেলোয়ার প্রধান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

হত্যাচেষ্টা মামলার আসামির তালিকায় ১৭ অভিনয়শিল্পী

অনলাইন ডেস্ক / ৩৯৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০২ মে ২০২৫, ০৭:১১ অপরাহ্ন

এবার জুলাই অভ্যুত্থানের সময়ের ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আসামি হয়েছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, চিত্রনায়িকা অপু বিশ্বাস, নিপুণ আক্তারসহ ১৭ অভিনয়শিল্পী। গতকাল সোমবার আদালত তাঁদের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা নেওয়ার আদেশ দিয়েছেন।

ঢাকার ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, আজ মঙ্গলবার আদালতের আদেশের কপি তাঁরা পেয়েছেন। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।গত মাসে (মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শেখ হাসিনাসহ ২৮৩ জনকে আসামি করে মামলার আবেদন করেন এনামুল হক নামের এক ব্যক্তি। আদালতের নির্দেশে ভাটারা থানায় এই আবেদন এজাহার হিসেবে লিপিবদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক। আজ বিকেল পৌনে ৫টার দিকে তিনি প্রথম আলোকে বলেন, আসামিদের তালিকায় মেহের আফরোজ শাওন, নুসরাত ফারিয়া, জায়েদ খান, আশনা হাবিব ভাবনা, আজিজুল হাকিমের নাম রয়েছে।

পরিদর্শক সুজন হক বলেন, মামলায় ১৭ জন অভিনয়শিল্পীর নাম রয়েছে। থানায় এজাহার হিসেবে লিপিবদ্ধ হলে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

সম্প্রতি অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধেও মামলা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে গুলিতে বিএনপি কর্মী মাহফুজ আলমকে (শ্রাবণ) হত্যার অভিযোগে এ মামলা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..