বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক ও বাল্যবিবাহকে না বলুন—ইন্সপেক্টর নুরুল ইসলাম BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ডেমরা থানা কমিটির নেতৃত্বে সানা উল্যাহ- দেশজুড়ে সংবাদ অসুস্থ নাজির কামরুল ইসলামের সুস্থতায় দোয়া কামনা শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের দ্রুত আরোগ্য কামনা স্বপনের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প সোনারগাঁয়ে বাপার আহ্বায়ক নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান- দেশজুড়ে সংবাদ লিবিয়া থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার মুহসীন দেওয়ান বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় সিনিয়র সিটিজেন ফোরামের শুভেচ্ছা এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল HWPL ও BHDS মামলা তুলে না নেওয়ায় বন্দরে ইসলামি যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা- দেশজুড়ে সংবাদ ক্যামেরার লেন্সে ৩৬ বছরের পথচলা—বিশ্ব ফটোগ্রাফি দিবসে মাহমুদ হাসান কচির শুভেচ্ছা- দেশজুড়ে সংবাদ

২৩টি ফ্লাইটে সৌদি আরবের মক্কা ও মদিনায় পৌছেছেন প্রায় ১০হাজার বাংলাদেশী

অনলাইন ডেস্ক / ৭৯৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন

পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে ৯ হাজার ৫৪৯ জন সৌদি আরবে পৌঁছেছেন। তারা ২৩টি ফ্লাইটে সৌদি আরবের মক্কা ও মদিনায় পৌঁছেন।

বৃহস্পতিবার (১ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টাল সূত্রে এ তথ্য জানা যায়।

হজ বুলেটিন সূত্রে জানা যায়, চলতি বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন।

এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১১৮টি প্রাক-হজ ফ্লাইটে ৪৪ হাজার ৩০৭ জন, সাউদিয়া ৮০টি ফ্লাইটে ৩২ হাজার ৭৪০ জন ও ফ্লাইনাস ৩৪টি ফ্লাইটে ১৩ হাজার ৬৫ জন হজযাত্রী পরিবহন করবে।
গত ২৯ এপ্রিল থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার ফ্লাইট শুরু হয়। আগামী ৩১ মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট।আর ফিরতি ফ্লাইট ১০ জুন শুরু হয়ে ১০ জুলাই শেষ হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজের কার্যক্রম শুরু হবে।
এ বছর হজ ব্যবস্থাপনা আরো আধুনিক ও সহজ করতে হাজিদের জন্য ‘লাব্বাইক’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। অ্যাপে যোগাযোগ সুবিধাসহ প্রয়োজনীয় বিভিন্ন ফিচার যুক্ত করা হয়েছে।এ ছাড়া হাজিদের হজ প্রিপেইড কার্ড ও মোবাইল সিমের রোমিং সুবিধাও দেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..