শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ। নাসিক প্রশাসক নিযুক্ত হওয়ায় এডঃ সাখাওয়াত হোসেন খাঁনকে নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – এমপি দিপু ভুঁইয়া নারায়নগঞ্জের বন্দরের কেওঢালায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে নার্গিস মাকসুদ চতুর্থবারের মতো নাঃগঞ্জ ৫ আলহাজ্ব এডভোকেট আবুল কালাম নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন – বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরাম

করোনায় একদিনে ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৯

নিউজ ডেস্ক / ২২০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৩ জুন ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) তিনজনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৯ জন।

সোমবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৪০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রোগী শনাক্ত হয়েছেন ১৯ জন।

চলতি বছর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। তাদের মধ্যে আটজন পুরুষ ও ১১ জন নারী। চলতি বছর মৃত্যু হওয়া রোগীদের মধ্যে ঢাকায় সাতজন, চট্টগ্রামে ৯ জন, খুলনায় তিনজন। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১৮ জনের।স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ৪ জনের নমুনা। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছেন ৪৫২ জন। করোনাভাইরাস শুরু থেকে আজ পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৯৯৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া রোগীদের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তাদের মধ্যে ঢাকায় একজন, চট্টগ্রামে দুজন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..