মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন।

ইরানের সঙ্গে যুদ্ধের সমাপ্তি চাইছে ইসরায়েল : ওয়াল স্ট্রিট জার্নাল

অনলাইন ডেস্ক / ৩৭১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৩ জুন ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন

পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ সমাপ্তি করতে চাইছে ইসরায়েল এমন ইঙ্গিত দিয়েছেন দেশটির ও আরব অঞ্চলের একাধিক কর্মকর্তা।

ওয়াল স্ট্রিট জার্নালকে এ তথ্য জানিয়েছেন তারা।

ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আগামী কয়েক দিনের মধ্যে ইরানে তাদের নির্ধারিত লক্ষ্যবস্তুগুলোতে চালানো সামরিক অভিযান শেষ করার আশা করছে। এরপরই যুদ্ধ বন্ধের সুযোগ তৈরি হতে পারে।

আরবের কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, ইসরায়েল এই অভিযান দ্রুত শেষ করতে চায় বলে যুক্তরাষ্ট্র তাদের আরব মিত্রদের মাধ্যমে ইরানকে বার্তা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেওয়া ছাড়া ইরান এখনই অভিযান শেষ করতে চায় না।

এক ইসরায়েলি কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানান, হামলা বন্ধ করতে হলে তা হবে পারস্পরিক ভিত্তিতে—উভয় পক্ষকেই তা মেনে নিতে হবে।

ইসরায়েলি এক কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে বলেছেন, ইরান পারমাণবিক কর্মসূচি বাতিল করতে রাজি হলে ইসরায়েল এখনই বোমা হামলা বন্ধ করার জন্য প্রস্তুত আছে।তিনি আরো বলেন, এই অভিযান বন্ধের বিষয়টি আমাদের ওপর নয়, বরং ইরানের ওপর নির্ভর করছে। আমরা চাইলে এখনই শেষ করতে পারি। সেক্ষেত্রে যদি একটি চুক্তি হয়, তাহলে ইসরায়েল তার অভিযানের ফলাফলে সন্তুষ্ট থাকবে।

চ্যানেল-১২ এর প্রতিবেদনে বলা হয়েছে, অভিযান শেষ করার দুটি পথ খোলা রয়েছে।প্রথমত, ইসরায়েল একতরফাভাবে ঘোষণা করতে পারে যে, তারা তাদের যুদ্ধের লক্ষ্য অর্জন করেছে এবং ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করেছে।
দ্বিতীয়ত, উভয়পক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে যুক্তরাষ্ট্র ঘোষণা দিতে পারে। যদিও ইসরায়েল এটিকে কম গ্রহণযোগ্য হিসেবে মনে করে।

এদিকে, মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে এমন কোন প্রতিক্রিয়া না দেখাতে ইরানের প্রতি অনুরোধ জানিয়েছে ইউরোপের নেতারা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..