মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন।

তাহিরপুরে নারী ভোটারদের নিয়ে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আনিসুল হকের উঠান বৈঠক- দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৭৩০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন

তাহিরপুরে নারী ভোটারদের নিয়ে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আনিসুল হকের উঠান বৈঠক

তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী,কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক সাবেক আহবায়ক সুনামগঞ্জ জেলা কৃষকদল,জেলা বিএনপির সদস্য,সাবেক তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান,উপজেলা বিএনপি সাবেক সভাপতি আনিসুল হক বলেছেন,৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিএনপি হলো জনগণের দল। এ দল সবসময় মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করে যাচ্ছে।
বিএনপি ক্ষমতায় আসলে দেশ ও দশের সার্বিক উন্নয়ন হবে,মানুষ ফিরে পাবে তাদের ভোটাধিকার ও বাকস্বাধীনতা।”

তিনি আরও বলেন, আমরা একটি সোনার বাংলাদেশ গড়তে চাই—যেখানে মানুষ থাকবে স্বাধীন, কর্মসংস্থান বাড়বে, কৃষক পাবে ন্যায্য মূল্য,তরুণ প্রজন্ম পাবে কাজের সুযোগ। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একাত্মতা প্রকাশ করে ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন।

উল্লেখ্য (২৯ অক্টোবর)বুধবার বিকালে বিএনপি নেতা, সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক,তাহিরপুর উপজেলার দক্ষিণ (বড়দল)ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় পৃথকভাবে দিনভর ১,২,৩,ও ৫নং ওয়ার্ডসহ এই ৪টি ওয়ার্ডে বিএনপি আয়োজিত এক উঠান বৈঠকে নারী ভোটারদের সম্মুখে বিএনপির (ভারপ্রাপ্ত)চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তুলে ধরেন।
পরে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় জনগণের মাঝে লিফলেট বিতরণ ও ব্যাপক জনসংযোগ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,
উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল ইসলাম, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আবুল কালাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল মোতালিব কানসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..