বক্তাবলী ওয়েলফেয়ার এসোশিয়েসন প্রতিষ্ঠাতা সভাপতির যুক্তরাজ্য সফর উপলক্ষে গুণীজন সংবর্ধনা
বক্তাবলী ওয়েলফেয়ার এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আল আমিন ইকবাল সাহেবের যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল স্থানীয় এক টি হোটেলে এক গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান ঝাকঁজমক পূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। বক্তাবলী ওয়েলফেয়ার মূলতঃ একটি সমাজ ও জনকল্যাণ মূলক সামাজিক সংগঠন।
পরগনার এই সর্ব বৃহৎ ঐতিহ্যবাহী এই সংগঠনের দেশ ছেড়েও দেশের বাহিরে এই সংগঠনের শাখা রয়েছে। এর মধ্যে অন্যতম দুটি শাখা সিংগাপুর ও ইতালি শাখা। এর পর গতকাল নুতন ভাবে যাত্রা শুরু হলো বক্তাবলী ওয়েলফেয়ার এসোসিয়েশন যুক্তরাজ্য শাখা। এই উদ্ভোধণী অনুষ্ঠানে বক্তাবলীর যুক্তরাজ্য প্রবাসীরা এক মিলন মেলায় মিলিত হয়ে অনুষ্ঠান এক আনন্দের জোঁয়ারে ভাসে। প্রধান অতিথি ও সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি আল আমিন ইকবাল যুক্তরাজ্য শাখার আংশিক কমিটি ঘোষনা করেন। সভাপতি নজরুল ইসলাম সাধারন সম্পাদক রাসেল মন্জিল,সাংগঠনিক সম্পাদক রাফিউল বারাকাত অর্থ সম্পাদক আলমগীর নুরুল ইসলামের নাম ঘোষণা করেন।
প্রধান অতিথি তার জোড়ালো বক্তব্য বলেন কোন কিছুর বিনিময়ে সমাজ ও জনগনের কল্যাণে বক্তাবলী পরগনার মানুষের পাশে থাকতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত সকল সদস্য বৃন্দ প্রধান অতিথির বক্তব্য একমত পোষন করে। সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনার মাধ্যমে সভা শেষে সবাই এক নৈশভোজে মিলিত হয়।
নুতন এই কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ইতালি ও সিংগাপুর শাখার নেতৃবৃন্দ ও কুয়েত থেকে সদস্য সাইদুর রহমান সেন্টু প্রমুখ।
আপনার মন্তব্য প্রদান করুন...