রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সোনারগাঁও সাহিত্য কুটিরের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ বন্দরে ডালিম হত্যা: থানা পুলিশের অভিযানে ৩৬ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি হাবিব গ্রেপ্তার HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে বন্দর থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ নারায়ণগঞ্জ বন্দরে গ্যাসের লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড – দেশজুড়ে সংবাদ আলীরটেককে মডেল ইউনিয়নে রূপান্তরই আমার লক্ষ্য: চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ প্রান্তিক- দেশজুড়ে সংবাদ বন্দরে মাদক-সংক্রান্ত বিরোধের জেরে যুবক খুন- দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ সাব পোস্ট অফিসে মৃত্যুফাঁদে চলছে ডাকসেবা- দেশজুড়ে সংবাদ মরহুম মজিবুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত-দেশজুড়ে সংবাদ কবি বেগম সুফিয়া কামালের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে BHDS-এর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান- দেশজুড়ে সংবাদ দলবাজ ও তেলবাজ সাংবাদিকরা গণমাধ্যমকে কলুষিত করেছিল: এমপি আবুল কালাম-দেশজুড়ে সংবাদ

বন্দর কলাগাছিয়া ইউনিয়নে এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ এর গণসংযোগ-দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৬৫৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

বন্দর কলাগাছিয়া ইউনিয়নে এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ এর গণসংযোগ

বিশেষ প্রতিনিধি :- আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হলে দেশে আরো কোন সন্ত্রাস চাঁদাবাজ থাকবেনা। ২৬ নভেম্বর বুধবার বাদ আসর বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে গণসংযোগ কালে এসব কথা বলেন নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ। এসময় তিনি আরো বলেন চব্বিশের আন্দোলনে জনগণের মাঝে যে আকাঙ্ক্ষা ছিল মানুষ তার উল্টো চিত্র দেখছেন। এর একমাত্র কারন হলো দেশে এখনো পর্যন্ত কুরআনের আইন প্রতিষ্ঠা হয়নি। জামায়াত ইসলামী নির্বাচিত হলে দেশে কুরআনের আইন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ।
এসময় বন্দর বাসীর জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থা, উন্নত হাসপাতাল, টেকসই উন্নায়ন সহ একাধিক কাজের প্রতিশ্রুতি দেন।

নারায়ণগঞ্জ মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনের বক্তব্যে তিনি বলেন মাওলানা মইনুদ্দিন আহমাদ নারায়ণগঞ্জের একজন বর্ষিয়ান নেতা ও সৎ আল্লাহভীরু মানুষ। এমন লোক নির্বাচিত হলে দেশ ও সমাজে শান্তুি ফিরে আসবে ইনশাআল্লাহ।

কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পদক্ষিন করে ২ নং মাধবপাশা মোড়ে এসে শেষ করেন। এসময় গণসংযোগে আরো উপস্থিত ছিলেন এড. তাওফিকুল ইসলাম দিপু, কলাগাছিয়া ইউনিয়ন সভাপতি আব্দুস সালাম, সহ-সভাপতি নজরুল ইসলাম আমীনি, সেক্রেটারি এড.শাহআলম, কলাগাছিয়া ইউনিয়ন ওলামা বিভাগ ও ৭ নং ওয়ার্ড সভাপতি হাফেজ মাওলানা মিজানুর রহমান,
২নং ওয়ার্ড সভাপতি এনামুল হাসান প্রমূখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..