শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন।

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক / ২১৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন

মাদারীপুরের শিবচরে পাঁচ বছর বয়সী এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে তোতা শেখ (বৃদ্ধ) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।গ্রেপ্তারকৃত তোতা শেখ শিবচর উপজেলার সন্যাসিরচর ইউনিয়নের রাজারচর মোল্লাকান্দি গ্রামের বাসিন্দা। আজ শুক্রবার দুপুরে তাকে আদালতে তোলা হয় বলে নিশ্চিত করেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ।মামলার এজাহার সূত্রে জানা যায়, সপ্তাহখানেক আগে পাঁচ বছরের শিশুটি মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে আসে। গত ১৬ এপ্রিল বিকেলে রাজারচর মোল্লাকান্দি গ্রামের প্রতিবেশী তোতা শেখ চকলেট দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে নিজ ঘরে ডেকে নেয়। পরে ঘরের দরজা বন্ধ করে শরীরের অস্পর্শকাতর স্থানে হাত দেয় এবং মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় আশপাশের লোকজন টের পেয়ে দরজা খুলতে বললে অভিযুক্ত তোতা শেখ কৌশলে পালিয়ে যায়।

ঘটনার পরদিন (১৭ এপ্রিল) শিশুটির নানি বাদী হয়ে শিবচর থানায় তোতা শেখের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।ওসি রতন শেখ জানান, শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় তোতা শেখকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে অভিযোগপত্র দেওয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..