শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুড়ে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুরে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা-দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ

আইপিএলে পছন্দের ব্যাট দিয়ে খেলতে পারছেন না কেন ক্রিকেটাররা?

স্পোর্টস রিপোর্টার / ৭৯২ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন

সারা বছর ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা ক্রিকেটাররা বেশি প্রস্থের ব্যাট ব্যবহার করেন। যাতে বল দ্রুত গতিতে বাউন্ডারি লাইনে পৌঁছায়। কম সময়ের মধ্যে বেশি রান করার জন্যই এ ধরনের ব্যাটের জনপ্রিয়তা বাড়ছে। এ ছাড়া ব্যাট প্রস্তুতকারক কোম্পানিগুলোও অনেক সময় বেশি মোটা ব্যাট তৈরি করে ফেলে। যা বৈধতার মাপকাঠি ছাড়িয়ে যায়।

অনেক ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যাট মাপা হয় না। সেখানে এ ধরনের ব্যাট দিয়ে কাজ চালিয়ে নেওয়া যায়। আইপিএলে এবার থেকে মাঠের মধ্যেই ব্যাট মেপে দেখা হচ্ছে। আম্পায়ারের সন্দেহ হলেই কোনো ক্রিকেটারের ব্যাট মাপা হয়। আর এভাবেই সুনীল নারিন, রামনদীপ সিং কিংবা অনরিখ নরকিয়াদের ব্যাট ধরা পড়েছে।

পাঞ্জাব কিংসের বিপক্ষে শেষ ম্যাচে নারিন যে ব্যাট নিয়ে শুরুতে নেমেছিলেন, তা অবৈধ ছিল। ব্যাটের প্রস্থ চার সেন্টিমিটারের চেয়েও বেশি ছিল। ব্যাট-গজের ভেতর দিয়ে যাচ্ছিল না সেই ব্যাট। ফলে নারিনকে বাধ্য হয়ে অন্য ব্যাট নিয়ে নামতে হয়।

গত বুধবার কলকাতায় ফেরেন নারিনরা। বৃহস্পতিবার দমদম নাগের বাজারের এক ব্যাট মেরামতকারীর সঙ্গে যোগাযোগ করেন নারিন। নিজের বেশ কয়েকটি ব্যাটের প্রস্থ কমাতে দেন তিনি। এমন খবর জানিয়েছে, ভারতের একাধিক গণমাধ্যম।

খবরে আরও বলা হয়েছে, সেই ব্যাট মেরামতকারীর নাম অজিত কুমার শর্মা। তিনি জানিয়েছেন, নারিনের সঙ্গেই রামানদীপ সিং, অনরিখ নরকিয়ের ব্যাটও মেরামত করবেন। তাছাড়া গত বার কেকেআরে খেলে যাওয়া ফিল সল্টও নিজের ব্যাট মেরামত করতে দিয়েছেন অজিতকে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..