শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ। নাসিক প্রশাসক নিযুক্ত হওয়ায় এডঃ সাখাওয়াত হোসেন খাঁনকে নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – এমপি দিপু ভুঁইয়া নারায়নগঞ্জের বন্দরের কেওঢালায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে নার্গিস মাকসুদ চতুর্থবারের মতো নাঃগঞ্জ ৫ আলহাজ্ব এডভোকেট আবুল কালাম নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন – বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরাম

চট্টগ্রামের উইকেট নিয়ে বাংলাদেশের পরিকল্পনা

স্পোর্টস রিপোর্টার / ৭৫৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৮:১০ অপরাহ্ন

সিলেট টেস্টে হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ ক্রিকেট দল। এবার জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমার স্টেডিয়ামে তাই সিরিজ রক্ষার মিশনে টাইগাররা। তবে ম্যাচ শুরুর আগে আলোচনার কেন্দ্রে চট্টগ্রামের উইকেট। কেমন আচরণ করবে পিচ, সেটি ঘিরে রয়েছে নানা হিসাব-নিকাশ।

বাংলাদেশ স্কোয়াডে এখন ৪ স্পিনার ও ২ পেসার। সিলেটের তুলনায় চট্টগ্রামের কন্ডিশন বেশ ভিন্ন হওয়ায় একাদশে কিছু পরিবর্তন আসার আভাস মিলেছে। বাড়তি স্পিনার খেলানো হবে কি না, এ প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার কোচ ফিল সিমন্স আভাস দিয়েছেন পরিকল্পনার।

সিমন্স বলেন, ‘হয়তো ৩ পেসার ২ স্পিনার কিংবা ৩ স্পিনার ২ পেসার নিয়ে মাঠে নামা হতে পারে। এখনও ফাইনাল সিদ্ধান্ত হয়নি, ম্যাচের আগে চূড়ান্ত করব।’

চট্টগ্রামের উইকেট নিয়ে আলাদা করে নিজের পর্যবেক্ষণও জানিয়েছেন সিমন্স। তার ভাষায়, ‘উইকেট দারুণ লাগছে। হার্ড এবং ফ্ল্যাট। আমরা চেষ্টা করব এই কন্ডিশনের সর্বোচ্চ ব্যবহার করতে। কিছুটা যদি টার্ন পাওয়া যায়, তাহলে তা আমাদের জন্য ভালো হবে।নাহিদ রানার পিএসএলে খেলার জন্য চলে যাওয়ায় পেস বিভাগ দুর্বল হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে সিমন্স পরিষ্কার করেছেন, ‘শক্তি হারিয়েছি বলব না, তবে গতি কিছুটা কমেছে রানার চলে যাওয়ায়। তা সত্ত্বেও আমাদের দলে দক্ষ পেসাররা আছে। চট্টগ্রামের উইকেট সাধারণত একটু স্লো থাকে। আমরা চেষ্টা করব বল হাতে টার্ন আদায় করে নিতে।’

চট্টগ্রামে তাই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ উইকেট বুঝে নিজেদের পরিকল্পনা সাজানো। দ্বিতীয় টেস্টে হারের বৃত্ত ভাঙার জন্য সিমন্সের শিষ্যদের সামনে বড় পরীক্ষা অপেক্ষা করছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..