মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা-দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল

পাকিস্তানিদের জন্য ভিসা স্থগিত করলো ভারত

নিউজ ডেস্ক / ৭৬১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন

পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম অবিলম্বে স্থগিত করার ঘোষণা দিয়েছে ভারত। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানি নাগরিকদের জন্য ভারতের ইস্যু করা সব বৈধ ভিসা ২৭ এপ্রিল থেকে বাতিল করা হচ্ছে।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ভারতে অবস্থানকারী সব পাকিস্তানি নাগরিককে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই ভারত ত্যাগ করতে হবে। সে হিসাবে, তারা ভারত ত্যাগ করার জন্য ৭২ ঘণ্টার সময় পাবেন।
পাকিস্তানি নাগরিকদের জন্য ইস্যু করা শুধু মেডিক্যাল ভিসা ২৯ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে।
এ ছাড়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় নাগরিকদের পাকিস্তান ভ্রমণে বিরত থাকা এবং সে দেশে অবস্থানকারী ভারতীয়দের দ্রুত দেশে ফেরার পরামর্শ দিয়েছে।
বুধবার রাতেই পাকিস্তানের বিরুদ্ধে ভারত প্রতিশোধমূলক পদক্ষেপ ঘোষণা করে, যার মধ্যে রয়েছে সার্কের ভিসা প্রকল্প বাতিল করা।

এ ছাড়া ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে ভারতের প্রতিশোধমূলক পদক্ষেপের জবাব দিয়েছে পাকিস্তান।দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি বৃহস্পতিবার ভারতীয় নাগরিকদের ভিসা স্থগিত, ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধ ও ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণাসহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..