রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামের উদ্যোগে জিয়াউদ্দিন ভূঁইয়া ও মাসুদ পারভেজের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল নারায়ণগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান- দেশজুড়ে সংবাদ ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান- দেশজুড়ে সংবাদ বন্দর কলাগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডবাসীর কাছে দোয়া চাইলেন ডাঃ অসীম ৩০ বছর ৯ মাসের কর্মজীবনের ইতি, অশ্রুসিক্ত বিদায় হাজী ইব্রাহিম আলমচান স্কুলের শিক্ষক মিজানুর রহমানকে ঢাকায় এআইএনইউ হাসপাতালের উদ্যোগে মেডিক্যাল ট্যুরিজম সংশ্লিষ্টদের সম্মানে নৈশভোজ-দেশজুড়ে সংবাদ নাগরিক অধিকার ফোরামের সাথে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের মতবিনিময়।অপরাধ দমনে সবার সহযোগিতা চাইলেন এসপি। নতুন প্রত্যয়ে যাত্রা শুরু ‘হ্যালো নারায়ণগঞ্জ’ অনলাইন নিউজ পোর্টালের-দেশজুড়ে সংবাদ খন্দকার লুৎফর রহমান স্বপনের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল-দেশজুড়ে সংবাদ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মাঠে ডিসি রায়হান কবির – দেশজুড়ে সংবাদ

মেসি ম্যাজিকে সেমিতে মায়ামি

স্পোর্টস রিপোর্টার / ৪০৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৭:৩৪ অপরাহ্ন

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ে শঙ্কা ছিল লিওনেল মেসির দল ইন্টার মায়ামির। প্রথম লেগেই ১-০ গোলে পিছিয়ে ছিলেন তারা। দ্বিতীয় লেগেও শুরুতেই গোল গোল হজম করে পিছিয়ে পড়ে। ঘরের মাঠে এরপরই মেসি ম্যাজিক, শেষভাগে আরও একটি। লস অ্যাঞ্জেলস এফসিকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে মায়ামি। দুই লেগ মিলিয়ে ইন্টারের স্কোর লাইন ছিল ৩-২।প্রথম লেগে পিছিয়ে থাকা মায়ামির বিপদ আরও বাড়ে খেলার ৯ মিনিটে। লস অ্যাঞ্জেলসকে এগিয়ে দেন অ্যারন লং। ৩৫ মিনিটে দারুণ এক স্ট্রাইকে মায়ামিকে ম্যাচে ফেরান মেসি। সেমিতে যেতে এরপরও প্রয়োজন ছিল আরও দুই গোল।
৬১ মিনিটে নোয়া অ্যালেন মিয়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন এক অপ্রত্যাশিত গোলে। বক্সে একটি বল চিপ করে ফেডেরিকো রেডোনদোর দিকে বাড়ান তিনি। লস অ্যাঞ্জেলসের গোলরক্ষক লরিস ভেবেছিলেন, রেডোনদো বলটি নেবেন। তাই তিনি গোললাইন ছেড়ে এগিয়ে আসেন, কিন্তু বলটি ঘাসে লেগে উল্টো দুজনকে ছাড়িয়ে পোস্টে ঢুকে যায়। মায়ামি জয়ের লক্ষ্যে আক্রমণ চালিয়ে যেতে থাকে।৮৪ মিনিটে একটি পেনাল্টি পেয়ে যায় তারা। হ্যান্ডবলের আবেদন করে সফল হয় মায়ামি। ভিএআর চেকের পর পেনাল্টি দেন রেফারি। মেসি নির্ভুলভাবে তা গোলে রূপান্তর করেন। এরপর দারুণ দক্ষতায় মেসিদের হয়ে শেষ কাজটি করে দেন গোলরক্ষক অস্কার উস্তারি। আর্জেন্টাইন গোলরক্ষক শেষদিকে দুটি দারুণ সেভ করে দলকে সেমিফাইনালে নিয়ে যান।

পিছিয়ে পড়েও ৩-১ গোলের দাপুটে জয়ে সেমিফাইনালের টিকিটও নিশ্চিত করে। বিপরীতে ২০২২ কাতার বিশ্বকাপে যে গোলরক্ষকের বিপক্ষে টাইব্রেকারসহ ২ গোল করেছিলেন, ফ্রান্সের সেই উগো লরিসকে দুবার পরাস্ত করেন মেসি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..