বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ। নাসিক প্রশাসক নিযুক্ত হওয়ায় এডঃ সাখাওয়াত হোসেন খাঁনকে নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – এমপি দিপু ভুঁইয়া নারায়নগঞ্জের বন্দরের কেওঢালায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে নার্গিস মাকসুদ চতুর্থবারের মতো নাঃগঞ্জ ৫ আলহাজ্ব এডভোকেট আবুল কালাম নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন – বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরাম 🕊️ “কৃতজ্ঞতা শুধু মুখের কথা নয়, এটা হৃদয়ের অনুভব। আপনাদের সমর্থন , ভালোবাসা , দোয়া দিয়ে আমাকে জয়ী করার জন‍্য যে অবদান রেখেছেন, তার জন্য অন্তর থেকে ধন্যবাদ।” এডভোকেট আবুল কালাম কামরুলের ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহবান জানালেন,বিএনপি নেতা” আলহাজ্ব মো.খসরুল আলম। আপনারা আমাকে বিজয়ী করলে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবো: বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কলাগাছিয়ার উন্নয়নে কালাম সাহেবের কোন বিকল্প নেই- দেলোয়ার প্রধান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের ‘বড় জয়’

অনলাইন ডেস্ক / ১৪৫ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৮ জুন ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় ঘোষণা করেছে। সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী, জেলা আদালতগুলো গোটা দেশের জন্য একযোগে স্থগিতাদেশ জারি করতে পারবে না।দেশটির স্থানীয় সময় শুক্রবার (২৭ জুন) এ রায় দেওয়া হয়। এ রায়কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনিক এজেন্ডার পক্ষে একটি বড় আইনি বিজয় হিসেবে দেখা হচ্ছে।

রায় ঘোষণার পর হোয়াইট হাউসে এক আকস্মিক সংবাদ সম্মেলনে ট্রাম্প অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চকে সঙ্গে নিয়ে বক্তব্য দেন।

ট্রাম্প বলেন, ‘এ মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটি ঐতিহাসিক জনমত সমর্থন নিয়ে নির্বাচিত হয়েছিলাম। কিন্তু গত কয়েক মাস ধরে কিছু উগ্র বামপন্থি বিচারক প্রেসিডেন্টের আইনগত ক্ষমতা খর্ব করে আমেরিকান জনগণের নির্বাচিত নীতিকে রোধ করার চেষ্টা করছেন। এটি প্রকৃতপক্ষে গণতন্ত্রের জন্য একটি গুরুতর হুমকি ছিল। এসব বিচারক শুধু সংশ্লিষ্ট মামলার বিষয়ে রায় না দিয়ে পুরো জাতির জন্য আইন নির্ধারণ করার চেষ্টা করছিলেন।’

তিনি আরও বলেন, ‘রায়টি অনেক বড় পরিসরকে কভার করে। আমি আবারও সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাতে চাই। রায়ের জন্য গর্ব করা উচিত।’

গত কয়েক মাস ধরে অভিবাসন ও সামাজিক ইস্যুতে ট্রাম্পের নীতি রুদ্ধ করায় হোয়াইট হাউস ও প্রেসিডেন্টের ঘনিষ্ঠরা বারবার জেলা বিচারকদের সমালোচনা করে আসছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..