মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা-দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল

ট্রাম্প প্রশাসনের দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক

অনলাইন ডেস্ক / ২৬৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন বিশ্বের শীর্ষ ধনী এবং টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। বুধবার রাতে একজন হোয়াইট হাউজ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান।

ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, মাস্ক প্রশাসন ছেড়ে দিচ্ছেন এবং তার ‘অফ-বোর্ডিং’ প্রক্রিয়া বুধবার রাত থেকেই শুরু হয়েছে।

ইলন মাস্ক ট্রাম্প প্রশাসনে ‘সরকারি দক্ষতা বিভাগের’ নেতৃত্ব দিয়েছিলেন, যার মাধ্যমে তিনি বেশ কয়েকটি ফেডারেল সংস্থার কাঠামো পাল্টে দেন, তবে যে প্রশাসনিক সাশ্রয়ের লক্ষ্য তিনি চেয়েছিলেন, তা অর্জন করতে ব্যর্থ হন।এর আগে বুধবার, মাস্ক তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান, কারণ সরকারের ‘দক্ষতা বিভাগে’ বিশেষ সরকারি কর্মচারী হিসেবে তার কাজের সময়সীমা শেষ হতে চলেছে।

মাস্কের এই পদত্যাগের সিদ্ধান্ত হঠাৎ এবং আনুষ্ঠানিকতাহীন। সূত্র জানায়, মাস্ক ট্রাম্পের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা না করেই পদত্যাগের ঘোষণা দেন। এই সিদ্ধান্ত নেওয়া হয় ‘উচ্চপর্যায়ের স্টাফ স্তরে।তার বিদায়ের নির্দিষ্ট কারণ স্পষ্ট না হলেও, তিনি বিদায়ের একদিন আগেই ট্রাম্পের প্রধান কর সংস্কার বিলের সমালোচনা করেন, যেটিকে তিনি অত্যন্ত ব্যয়বহুল বলে আখ্যায়িত করেন।গত কয়েক সপ্তাহে মাস্ক কিছু মন্ত্রিপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে মতবিরোধে জড়িয়ে পড়েন। এমনকি তিনি হোয়াইট হাউজের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোকে প্রকাশ্যে ‘মূর্খ’ বলে আখ্যা দেন, কারণ নাভারো মাস্কের যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে ‘শূন্য শুল্ক’ নীতির প্রস্তাবকে উপেক্ষা করেছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..