শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ। নাসিক প্রশাসক নিযুক্ত হওয়ায় এডঃ সাখাওয়াত হোসেন খাঁনকে নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – এমপি দিপু ভুঁইয়া নারায়নগঞ্জের বন্দরের কেওঢালায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে নার্গিস মাকসুদ চতুর্থবারের মতো নাঃগঞ্জ ৫ আলহাজ্ব এডভোকেট আবুল কালাম নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন – বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরাম

টেস্টের অধিনায়কত্বও ছেড়ে দিলেন শান্ত

স্পোর্টস রিপোর্টার / ১৬৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৮ জুন ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন

গুঞ্জনটা সিরিজের প্রথম টেস্টের পরই শোনা যাচ্ছিল। দ্বিতীয় টেস্টে হারের পর সে গুঞ্জনটাই সত্যি হলো। নাজমুল হোসেন শান্ত টেস্ট অধিনায়কত্বটাও ছেড়ে দিলেন। কলম্বো টেস্ট শেষে সংবাদ সম্মেলনে এসে এই ঘোষণাটা দিলেন তিনি।

২০২৩ বিশ্বকাপের পর সব ফরম্যাটের অধিনায়ক করা হয়েছিল তাকে। তার এক বছর না পেরোতে গত বছর নেতৃত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন তিনি। এরপর বোর্ড সভাপতির অনুরোধে তা ধরে রাখেন শান্ত। যদিও টি-টোয়েন্টির নেতৃত্বটা তখনই ছেড়ে দিয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার।

এরপর চলমান শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে শান্ত জানতে পারেন ওয়ানডের নেতৃত্বে আর রাখা হচ্ছে না তাকে। তার বদলে মেহেদী হাসান মিরাজকে দেওয়া হয়েছে অধিনায়কের দায়িত্বটা। এরপর থেকেই গুঞ্জন ছিল, শান্ত টেস্টের নেতৃত্বটাও নিজের কাছে রাখবেন না আর। শেষমেশ সে গুঞ্জনই বাস্তবে রূপ নিল।

শান্তর অধীনে বাংলাদেশ টেস্ট খেলেছে ১৪টি। তার ভেতরে ৪টিতে জিতেছে দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ১টি, পাকিস্তানের বিপক্ষে ২টি আর জিম্বাবুয়ের বিপক্ষে ১টি ম্যাচ জিতেছে দলটা। এদিকে ওয়ানডে ফরম্যাটে ১৩ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে ৪টি ম্যাচে।

অধিনায়ক হিসেবে ব্যক্তিগত পারফর্ম্যান্স অবশ্য বেশ ছিল শান্তর। অন্তত টেস্ট আর ওয়ানডেতে তো বটেই। টেস্টে তার ক্যারিয়ার গড় যেখানে ৩২, সেখানে অধিনায়ক হিসেবে তার গড়টা বেড়ে দাঁড়িয়েছে ৩৬-এ। পুরো ক্যারিয়ারে ৭ সেঞ্চুরি আর ৫ ফিফটি করেছেন তিনি। তার ৩টি সেঞ্চুরি আর ২টি অর্ধশতক এসেছে অধিনায়ক হওয়ার পর।

ওয়ানডেতে অধিনায়ক হিসেবে তার পারফর্ম্যান্স আরও ভালো। ক্যারিয়ার গড় প্রায় দেড় গুণ বেড়ে গিয়েছিল অধিনায়ক হিসেবে। তার গড় ৩৪, তবে অধিনায়ক হিসেবে তা ৫১। ক্যারিয়ার সেরা অপরাজিত ১২২ রানের ইনিংসটা অধিনায়ক থাকাকালেই এসেছে তার ব্যাটে। সঙ্গে তার স্ট্রাইক রেটেও উন্নতি হয়েছে এই সময়।

টি-টোয়েন্টিতে অবশ্য অধিনায়ক হওয়ার পর ভালো পারফর্ম করতে পারেননি তিনি। ক্যারিয়ার গড় আর স্ট্রাইক রেট দুটোই কমেছে এই সময়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..