মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন।

কুমিল্লায় মুরাদনগরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা-দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ১০৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন

কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা

বিশেষ প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মুরাদনগর উপজেলার বাঙ্গুরা বাজার থানার আকবপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

গণপিটুনিতে নিহতরা হচ্ছেন- রোকসানা আক্তার রুবি, তার ছেলে রাসেল মিয়া ও মেয়ে জোনাকি। আরেক মেয়ে রুমার অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান। তিনি বলেন, ‘গ্রামবাসীরা অভিযোগ করেছেন, নিহতরা দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত। আমরা ঘটনা তদন্ত করছি। পরে বিস্তারিত জানানো হবে।’

তিনি আরও জানান, ‘স্থানীয়রা গণপিটুনি দিয়ে তাদের হত্যা করেছেন।’

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..