মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা-দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল

পদ্মার একটি ইলিশ বিক্রি হলো সাড়ে ৮ হাজার টাকায়

অনলাইন ডেস্ক / ৪১৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন

রাজবাড়ীর দৌলতদিয়ায় পৌনে দুই কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ৮ হাজার ৫০০ টাকায়। আজ শনিবার সকালে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট বাজারে হালিম সরদারের আড়তে ইলিশটি বিক্রি হয়।

পদ্মা নদী থেকে ধরা মাছটি প্রথমে কেনেন ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ। পরে তিনি আরেক ক্রেতার কাছে ইলিশটি বিক্রি করেন।স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও জেলে বলেন, আজ সকালে বাজারের হালিম সরদারের আড়তে অন্য মাছের সঙ্গে নিলামে বিক্রির জন্য তোলা হয় বড় আকারের ইলিশটি। মাছটির ওজন প্রায় ১ কেজি ৮০০ গ্রাম। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে এটি কেনেন স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ।

শাহজাহান শেখ বলেন, সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি ৮ হাজার ৩০০ টাকা দিয়ে ইলিশটি কেনেন। ইলিশটি বিক্রির জন্য রাখেন। পরে পরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করলে কুষ্টিয়ার পরিচিত এক বড় ব্যবসায়ী মাছটি কিনে নেন। কেজিপ্রতি ১০০ টাকা করে লাভ রেখে তিনি ৮ হাজার ৫০০ টাকায় ইলিশটি বিক্রি করেন। মাছটি ক্রেতার কাছে পাঠিয়ে দেওয়া হবে।

একটি ইলিশের এত চড়া দামের বিষয়ে শাহজাহান শেখ বলেন, একে তো পদ্মা নদীর ইলিশ, তার ওপর নদীতে ইলিশ পাওয়াই যাচ্ছে না। পয়লা বৈশাখের আয়োজন ঘিরে ইলিশের এখন চড়া দাম। পদ্মা নদীর বড় ইলিশ খাওয়ার এক শ্রেণির খরিদ্দার আছেন, যাঁরা প্রতিবছরই বৈশাখে এ মাছ কিনে থাকেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..