শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক ও বাল্যবিবাহকে না বলুন—ইন্সপেক্টর নুরুল ইসলাম BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ডেমরা থানা কমিটির নেতৃত্বে সানা উল্যাহ- দেশজুড়ে সংবাদ অসুস্থ নাজির কামরুল ইসলামের সুস্থতায় দোয়া কামনা শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের দ্রুত আরোগ্য কামনা স্বপনের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প সোনারগাঁয়ে বাপার আহ্বায়ক নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান- দেশজুড়ে সংবাদ লিবিয়া থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার মুহসীন দেওয়ান বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় সিনিয়র সিটিজেন ফোরামের শুভেচ্ছা এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল HWPL ও BHDS মামলা তুলে না নেওয়ায় বন্দরে ইসলামি যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা- দেশজুড়ে সংবাদ ক্যামেরার লেন্সে ৩৬ বছরের পথচলা—বিশ্ব ফটোগ্রাফি দিবসে মাহমুদ হাসান কচির শুভেচ্ছা- দেশজুড়ে সংবাদ

প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে : জামায়াত আমির

অনলাইন ডেস্ক / ৭৬৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন

‘প্রথম আলোকে’ জাতির কাছে ক্ষমা চাইতে বললেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘প্রথম আলো ঈদের মত একটি পবিত্র ইবাদাতকেও কটাক্ষ করতে দ্বিধা করে নাই।’

সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি একথা বলেন। জামায়াত আমির বলেন, “প্রথম আলোর ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি- এ কেমন অদ্ভুত আচরণ? প্রথম আলোর গত ৩০ মার্চের পত্রিকায় ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করেছে।’

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘পত্রিকাটা এর আগেও মহানবী (সা.)-কে অবমাননায় বায়তুল মোকাররমের খতিবের হাত ধরে প্রকাশ্যে ক্ষমা চান সম্পাদক মতিউর রহমান। মনোভাব ও দৃষ্টিভঙ্গি খুবই জঘন্য।’

তিনি বলেন, ‘প্রথম আলো ঈদের মত একটি পবিত্র ইবাদাতকেও কটাক্ষ করতে দ্বিধা করে নাই। তা (কার্টুনে কুকুরের ছবি) অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’

উল্লেখ্য, গত ৩০ মার্চের প্রথম আলো পত্রিকায় ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি প্রকাশ করা হয়। পরে এটি নিয়ে শুরু হয় সমালোচনা। এই ছবি দেওয়ায় দেশের আলেম সমাজসহ সাধারণ মানুষ এর তীব্র নিন্দা জানাচ্ছে। বলছে, এটা একটা ধর্ম অবমাননার শামিল। এর সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। প্রথম আলো নিষিদ্ধ করতে হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..