রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামের উদ্যোগে জিয়াউদ্দিন ভূঁইয়া ও মাসুদ পারভেজের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল নারায়ণগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান- দেশজুড়ে সংবাদ ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান- দেশজুড়ে সংবাদ বন্দর কলাগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডবাসীর কাছে দোয়া চাইলেন ডাঃ অসীম ৩০ বছর ৯ মাসের কর্মজীবনের ইতি, অশ্রুসিক্ত বিদায় হাজী ইব্রাহিম আলমচান স্কুলের শিক্ষক মিজানুর রহমানকে ঢাকায় এআইএনইউ হাসপাতালের উদ্যোগে মেডিক্যাল ট্যুরিজম সংশ্লিষ্টদের সম্মানে নৈশভোজ-দেশজুড়ে সংবাদ নাগরিক অধিকার ফোরামের সাথে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের মতবিনিময়।অপরাধ দমনে সবার সহযোগিতা চাইলেন এসপি। নতুন প্রত্যয়ে যাত্রা শুরু ‘হ্যালো নারায়ণগঞ্জ’ অনলাইন নিউজ পোর্টালের-দেশজুড়ে সংবাদ খন্দকার লুৎফর রহমান স্বপনের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল-দেশজুড়ে সংবাদ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মাঠে ডিসি রায়হান কবির – দেশজুড়ে সংবাদ

কিন্ডারগার্টেনের ফি নেওয়ার নীতিমালা থাকা উচিত: উপদেষ্টা বিধান

নিউজ ডেস্ক / ৯৮৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ১০:২০ অপরাহ্ন

বেসরকারি কিন্ডারগার্টেনগুলোতে শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়ার বিষয়ে একটি নীতিমালা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

বৃহস্পতিবার সকালে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে রাজশাহী জেলার বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিচালিত হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়ার বিষয়ে অবশ্যই একটি নীতিমালা হওয়া উচিত, যাতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ইচ্ছেমতো ফি নিতে না পারে। বিশেষ করে তাদের পাঠ্যক্রম ও পাঠ্যসূচি কেমন হবে তা সরকারের নিয়ন্ত্রণাধীন হতে হবে।

এর আগে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে পিটিআই মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপদেষ্টা।

এতে জেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং পিটিআই ইনস্ট্রাকটররা অংশ নেন। তারা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শ্রেণিকক্ষের আধুনিকায়ন, পাঠদানের মানোন্নয়ন, মিড ডে মিল চালু করা, আইসিটির মানোন্নয়ন, বেতন-ভাতা বৃদ্ধি এবং বিনামূল্যে পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবি জানান।

এছাড়া মতবিনিময় সভায় বক্তারা কিন্ডারগার্টেন বিদ্যালয়গুলোকে নীতিমালার মধ্যে আনার বিষয়ে পরামর্শ দেন। পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের নিজেদের ভাষায় বই পড়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয় এবং শিক্ষকদের টিচার্স গাইড অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়।

সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..