মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা-দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল

কুয়েতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- রেমিট্যান্স যোদ্ধা সোসাইটির উদ্যোগে উদযাপিত।

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ২৯১ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন

কুয়েতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত রেমিট্যান্স যোদ্ধা সোসাইটির উদ্যোগে।

শাহ করিম কুয়েত থেকে-কুয়েতের আব্বাসিয়া জমজম হোটেলে যথাযোগ্য শ্রদ্ধা ও ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে অমর একুশের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত সভায় সভাপতিত্ব করেন রেমিট্যান্স যোদ্ধা সোসাইটির সভাপতি জনাব আ ক ম আজাদ। সোসাইটির সহ-সভাপতি আমির হোসেন মজুমদার ও যুগ্মসাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে,বাংলা ভাষার ইতিহাস ও প্রবাসে বাংলা ভাষার চর্চা ও বিকাশের সম্ভাবনা ও বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুয়েত কমিউনিটির বিশিষ্ট শিক্ষানুরাগী জাফর আহমেদ চৌধুরী (এম কম), আহমেদ আলী রানা, ইউনুছ মাহমুদ, মোহাম্মদ আলমগীর ভূঁইয়া, মো: জাহাঙ্গীর আলম,হাফেজ আব্দুল আউয়াল,সাজেদুল করিম মনসুর, আব্দুল হালিম খান প্রমুখ।
ভাষা দিবসের অনুষ্ঠানে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫” উপলক্ষে দেড় কোটি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অধিকার,মর্যাদা ও সুরক্ষা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রবাস বাংলা মিডিয়া কুয়েত কর্তৃক প্রকাশিত দ্বিতীয় গ্রন্থ “রেমিট্যান্স যোদ্ধা”র মোড়ক উন্মোচন করা হয়, এবং উপস্থিত সুধীজনের মাঝে দি পাথফাইন্ডার পাবলিকেশন্স থেকে প্রকাশিত রেমিট্যান্স যোদ্ধা বইটি উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে সোসাইটির সহ-সভাপতি মোঃ আবু হানিফ কে ৩৩ বছরের প্রবাস জীবন সমাপ্ত করে স্বদেশ প্রত্যাবর্তনে “রেমিট্যান্স যোদ্ধা সম্মাননা”প্রদান করা হয়।

ভাষা শহীদদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে কুয়েতের বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, কবি, লেখক ও সামাজিক প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..