শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুড়ে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুরে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা-দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ

খুলনায় মিছিল করতে গিয়ে আ. লীগের ১৩ সমর্থক আটক

নিউজ ডেস্ক / ৪৪৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৪ জুন ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন

মিছিল করার চেষ্টাকালে খুলনায় স্থানীয় লোকজনের হাতে আটক হয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ সমর্থক। বুধবার (৪ জুন) দুপুর দেড়টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নিজখামার এলাকা থেকে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটককৃতরা খুলনার ডুমুরিয়ার চুকনগর, খর্নিয়া ও রূপসাসহ বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, বুধবার দুপুর দেড়টাদিকে আওয়ামী লীগের সমর্থক নিজখামার বাজার এলাকায় জড়ো হন।সেখান থেকে তারা মিছিল বের করার চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটকে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ যেয়ে ১৩ জনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। এসময় স্থানীয়দের কিল ঘুষিতে এক মিছিলকারী আহত হয়। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।বাকিদের খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানায় নেওয়া হয়।
লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, স্থানীয় লোকজন আওয়ামী লীগের সমর্থক ১৩জনকে পুলিশে হস্তান্তর করেছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এছাড়া দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও কাদের মদদে এই মিছিল সংগঠিত হয়েছে তাদেরও খোঁজা হচ্ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..