শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন।

জাপাকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে: জি এম কাদের

নিউজ ডেস্ক / ১৮৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বিভিন্ন কর্মসূচি পালনে জাতীয় পার্টিকে বাঁধা দেয়া হচ্ছে। জাপাকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে। এমন পরিস্থিতিতে নেতাকর্মীদের মাঠে থাকতে হবে। কোনোভাবেই মাঠ ছাড়া যাবে না। প্রয়োজনে সবাই একসাথে জেলে যাব। শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর বনানীতে দলটির কার্যালয়ে বর্ধিত সভা শেষে তিনি এ কথা বলেন।জি এম কাদের বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। সামনে আরও খারাপ হবে। সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার মতো যথেষ্ট টাকা নাই। তাই অর্থনীতি, বিনিয়োগ, নিরাপত্তা ও রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন। তা না হলে শেখ হাসিনার মতো তাদেরও একই অবস্থা হবে। এ সময় সরকার নিজস্ব দল তৈরি করে সবধরনের পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।তিনি আরও বলেন, কিছু মানুষ জাতীয় পার্টিকে হেনস্তা করতে অপপ্রচার ও দুর্নাম করছে। এখনই সেই দুর্নাম ঘোচানোর জন্য সময়। সুবিধাবাদী কেউ দলের নেতৃত্বে আসবে না। যারা তৃণমূলে কাজ পারবে তারাই দলের ভবিষ্যৎ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..