রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
স্বপনের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প সোনারগাঁয়ে বাপার আহ্বায়ক নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান- দেশজুড়ে সংবাদ লিবিয়া থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার মুহসীন দেওয়ান বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় সিনিয়র সিটিজেন ফোরামের শুভেচ্ছা এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল HWPL ও BHDS মামলা তুলে না নেওয়ায় বন্দরে ইসলামি যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা- দেশজুড়ে সংবাদ ক্যামেরার লেন্সে ৩৬ বছরের পথচলা—বিশ্ব ফটোগ্রাফি দিবসে মাহমুদ হাসান কচির শুভেচ্ছা- দেশজুড়ে সংবাদ সরকারি জায়গা দখলের অভিযোগের প্রতিবাদ যুবদল নেতা দিমানের, ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ- দেশজুড়ে সংবাদ বন্দরে ওসি জামাল উদ্দিনের কৌশলে অপরাধীদের তৎপরতায় লাগাম বন্দরে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ইসলামী জলসা- দেশজুড়ে সংবাদ

ড. ইউনূস ঘরে ঘরে ঝগড়া লাগিয়ে দিয়েছেন : মাসুদ কামাল

নিউজ ডেস্ক / ৬৩৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২১ জুন ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন

‘ডক্টর ইউনূস এসেছেন জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য। আমি মনে করি উনি প্রধান যে কাজটা সাফল্যের সঙ্গে করতে পেরেছেন, তা হলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ঘরে ঘরে ঝগড়া লাগিয়ে দিয়েছেন উনি। আর এর জন্য দায়ী থাকবে আমাদের দেশের এই মেরুদণ্ডহীন নীরব পলিটিক্যাল পার্টিগুলো।’

সম্প্রতি একটি টক শোতে এসব কথা বলেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল।তিনি বলেন, ‘ডক্টর ইউনূস এসেছে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য। আমি মনে করি, ওনার প্রধান যে কাজটা উনি সাফল্যের হিসেবে করতে পারছেন, তা হলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ঘরে ঘরে ঝগড়া লাগিয়ে দিয়েছেন। আর এর জন্য দায়ী থাকবে আমাদের দেশের এই যে মেরুদণ্ডহীন নীরব পলিটিক্যাল পার্টিগুলো। এরা কিছুই বলে না।মনে করে আমি বললে আমারকে বলবে আমার দোষ।’অনুষ্ঠানে কথোপকথনে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের প্রতি প্রশ্ন ছুড়ে মাসুদ কামাল বলেন, ‘জাতীয় ঐকমত্যের ক্রাইটেরিয়া কী? এখানে কি পুরো জাতি ইনভলভ হয়েছে? আপনি কে সিদ্ধান্ত দেওয়ার যে কে স্বৈরাচারের দোসর, কে দোসর না! ওই বিচার হয়েছে? এগুলো বেসিক কোশ্চেন। এই কোশ্চেনগুলোর জবাব আছে নাকি? এখানে মনে করেন, আওয়ামী লীগের হাজার হাজার ভোটার আছে। আমি দেখলাম ফেসবুকে বিভিন্ন রিলটিল দেখি।কয়েক দিন আগে দেখলাম একটা বুড়া মানুষ বলছে, আমার দাদা আওয়ামী লীগ করে, বাবা আওয়ামী লীগ করত, আমি আওয়ামী লীগ করছি। আমার নাতিও আওয়ামী লীগ করে। আর তুমি কও আওয়ামী লীগ নাই? এই জিনিসগুলা আমি বলছি। কারণ আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন যে তোমরা কোনো কিছু বলতে পারবা না। তাহলে ওই লোকগুলি, যারা ওখানে ভোট দেয় ওদেরকে ঐমত্যে বিবেচনা করা হয়েছে? ওই ভোটারদের? আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করেছেন পলিটিক্যাল অ্যাক্টিভিটি থেকে।জাতীয় পার্টিকে পলিটিক্যাল অ্যাক্টিভিটি করতে দেন না কেন? জাতীয় পার্টিকে তো আপনি নিষিদ্ধ করেননি, তাদের রাজনীতি করতে দেন না কেন?’প্রধান উপদেষ্টা ঘরে ঘরে ঝগড়া লাগিয়ে দিয়েছেন জানিয়ে মাসুদ কামাল বলেন, ‘শুনেন, ডক্টর ইউনূস আসছে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য। আমি মনে করি, ওনার প্রধান যে সে কাজটা উনি তা সাফল্যের হিসেবে করতে পারছেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ঘরে ঘরে ঝগড়া লাগিয়ে দিয়েছেন। উনি আর এর জন্য দায়ী থাকবে আমাদের দেশের এই যে মেরুদণ্ডহীন নীরব পলিটিক্যাল পার্টিগুলো। এরা কিছুই বলে না। এরা মনে করে, আমি বললে যদি আমাকেই বলে দোসর! কে বলবে আপনাকে দোসর? আপনার মুখ নাই? মবের রাজনীতির মধ্যে পড়ে গেছি এখন আমরা।’

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..