মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা-দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল

পরিকল্পিত মব তৈরি করে হত্যা করা হয় ইমাম রইস উদ্দিনকে

নিউজ ডেস্ক / ৪৫৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন

গাজীপুরের কোনাবাড়ির আখলাদুল জামে মসজিদের খতিব মাওলানা রইস উদ্দিনকে পরিকল্পিত মব তৈরি করে বলাৎকারের অভিযোগ তুলে আঘাতের পর আঘাত করে হত্যা করা হয় বলে অভিযোগ করেছেন নিহত ইমামের স্ত্রী সাজেদা আক্তার।

শুক্রবার (৯ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে সাজেদা আক্তার বলেন, গাজীপুর সিটি করপোরেশনের ৩৯নং ওয়ার্ডের হায়দারাবাদ এলাকার আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন মাওলানা রইস উদ্দিন। গত ২৭ এপ্রিল সকালে পূর্ব শত্রুতার জের ধরে বলাৎকারের পরিকল্পিত ঘটনা সাজিয়ে একটি মব তৈরি করা হয়। সেখানে গাছের সাথে বেঁধে অকথ্য নির্যাতন করা হয়, পেটে, বুকে, পিঠে, তলপেটে, চোখের নিচে ও মাথায় আঘাতের পর আঘাত করা হয়। অতঃপর মাথার চুল কেটে গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়। এমতাবস্থায় তার মোবাইল ফোন কেড়ে নিয়ে জোর করে জবানবন্দি আদায়ের লক্ষ্যে ভিডিও করা হয়। দীর্ঘ ৪ ঘন্টা মারপিট করার পর পুলিশের হাতে সোপর্দ করা হয়। পরে তাকে পূবাইল থানায় আনা হয় এবং থানা থেকে গাজীপুর কোর্টে চালান করা হয়। গাজীপুর কোর্ট তাকে জেলা কারাগারে প্রেরণ করে। জেলা কারাগারে ওই রাত সাড়ে ৩টায় তিনি ইন্তেকাল করেন। অতঃপর জেলা কারাগার থেকে তার লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।তিনি বলেন, ইতোমধ্যে স্পষ্ট হয়েছে- আমার স্বামীকে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগের পরিপ্রেক্ষিতে অকথ্য নির্যাতন করা হয়েছে। নির্যাতনের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি আমার স্বামীর মৃত্যুর পেছনে থানা পুলিশ এবং কারা কর্তৃপক্ষের অবহেলা ছিল কি-না তা সুষ্ঠু তদন্তপূর্বক জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা, গাজীপুর পুলিশ কমশিনারের কাছে জোর দাবি জানাচ্ছি। সুষ্ঠু তদন্ত করতে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানান তিনি। ‌ সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী রিজভী, ইকবাল হাসান, শাহীদুল আলম রিজভী, শহীদ মাওলানা রইস উদ্দিনের মা রহিমা বেগম, তার একমাত্র কন্যা সাইয়্যিদা মাহজাবিন মাহিরা, শ্যালক মিজানুর রহমান, হাফেজ মাওলানা ওমর ফারুক, রইস উদ্দিনের ভগিনীপতি আব্বাস উদ্দিন, ভাগিনা আবু বকর সিদ্দিক আকিব, এরশাদ ও মোরশেদ প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..