বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দৈনিক প্রতিদিন সকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক লতিফ রানা ডেঙ্গুতে আক্রান্ত, পরিবারের দোয়া কামনা সিঙ্গাপুরে আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় বাংলাদেশের তাইহান সোয়াদের স্বর্ণ ও দুই ব্রোঞ্জ পদক অর্জন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামের উদ্যোগে জিয়াউদ্দিন ভূঁইয়া ও মাসুদ পারভেজের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল নারায়ণগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান- দেশজুড়ে সংবাদ ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান- দেশজুড়ে সংবাদ বন্দর কলাগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডবাসীর কাছে দোয়া চাইলেন ডাঃ অসীম ৩০ বছর ৯ মাসের কর্মজীবনের ইতি, অশ্রুসিক্ত বিদায় হাজী ইব্রাহিম আলমচান স্কুলের শিক্ষক মিজানুর রহমানকে ঢাকায় এআইএনইউ হাসপাতালের উদ্যোগে মেডিক্যাল ট্যুরিজম সংশ্লিষ্টদের সম্মানে নৈশভোজ-দেশজুড়ে সংবাদ নাগরিক অধিকার ফোরামের সাথে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের মতবিনিময়।অপরাধ দমনে সবার সহযোগিতা চাইলেন এসপি। নতুন প্রত্যয়ে যাত্রা শুরু ‘হ্যালো নারায়ণগঞ্জ’ অনলাইন নিউজ পোর্টালের-দেশজুড়ে সংবাদ

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা আবেদনকারীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক / ১০৪২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা (স্টুডেন্ট ভিসা) আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ২৬ জুন (বৃহস্পতিবার) দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগের বরাতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী বা স্টুডেন্ট ভিসার আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে গোপনীয়তা ‘পাবলিক’ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সাংস্কৃতিক বিনিময় ভিসার ক্ষেত্রেও এই নির্দেশনা কার্যকর হবে।

ওই পোস্ট অনুযায়ী, যারা ‘এফ’, ‘এম’ বা ‘জে’ ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করেছেন, তাদের নিজের সব সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের প্রাইভেসি (গোপনীয়তা) ‘পাবলিক’ অর্থাৎ সর্বজনীন অবস্থায় রাখার অনুরোধ করা হয়েছে।

এতে আরও বলা হয়, আবেদনকারীদের পরিচয় ও ভিসার যোগ্যতা যাচাইয়ের কাজ সহজ করতে এই অনুরোধ জানানো হয়েছে, যাতে কর্তৃপক্ষ প্রয়োজনীয় তথ্য সহজেই পর্যালোচনা করতে পারে।

উল্লেখযোগ্যভাবে, ২০১৯ সাল থেকেই যুক্তরাষ্ট্র সরকার ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া আইডেন্টিফায়ার বা ব্যবহারকারীর নাম বাধ্যতামূলক করেছে। এটি ইমিগ্র্যান্ট (অভিবাসী) ও নন-ইমিগ্র্যান্ট (অধিবাসী)— উভয় শ্রেণির ভিসার আবেদনকারীদের ক্ষেত্রেই প্রযোজ্য।

যুক্তরাষ্ট্রের আইনের আওতায়, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে ভিসা যাচাই ও নিরাপত্তা পরীক্ষার জন্য যেকোনো প্রাসঙ্গিক তথ্য ব্যবহার করা যেতে পারে। ফলে যেসব ব্যক্তি যুক্তরাষ্ট্রের জন্য নিরাপত্তা হুমকি হতে পারেন, তাদের শনাক্ত করা আরও সহজ হয় বলে উল্লেখ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..