সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সিঙ্গাপুরে আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় বাংলাদেশের তাইহান সোয়াদের স্বর্ণ ও দুই ব্রোঞ্জ পদক অর্জন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামের উদ্যোগে জিয়াউদ্দিন ভূঁইয়া ও মাসুদ পারভেজের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল নারায়ণগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান- দেশজুড়ে সংবাদ ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান- দেশজুড়ে সংবাদ বন্দর কলাগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডবাসীর কাছে দোয়া চাইলেন ডাঃ অসীম ৩০ বছর ৯ মাসের কর্মজীবনের ইতি, অশ্রুসিক্ত বিদায় হাজী ইব্রাহিম আলমচান স্কুলের শিক্ষক মিজানুর রহমানকে ঢাকায় এআইএনইউ হাসপাতালের উদ্যোগে মেডিক্যাল ট্যুরিজম সংশ্লিষ্টদের সম্মানে নৈশভোজ-দেশজুড়ে সংবাদ নাগরিক অধিকার ফোরামের সাথে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের মতবিনিময়।অপরাধ দমনে সবার সহযোগিতা চাইলেন এসপি। নতুন প্রত্যয়ে যাত্রা শুরু ‘হ্যালো নারায়ণগঞ্জ’ অনলাইন নিউজ পোর্টালের-দেশজুড়ে সংবাদ খন্দকার লুৎফর রহমান স্বপনের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল-দেশজুড়ে সংবাদ

শেখ হাসিনার পথেই হাঁটছে সরকার: রিজভী

নিউজ ডেস্ক / ২৯৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১১ মে ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুরোনো কৌশলেরই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।রোববার (১০ মে) বুদ্ধপূর্ণিমা উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত শুভেচ্ছা শোভাযাত্রা শেষে তিনি এ মন্তব্য করেন।রিজভী অভিযোগ করেন, সাতক্ষীরা ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারত থেকে লোকজন নির্বিঘ্নে দেশে প্রবেশ করছে, অথচ সরকারের পক্ষ থেকে কোনো উদ্বেগ বা প্রতিক্রিয়া নেই। তিনি বলেন, ‘মানুষ একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে, কিন্তু সরকার নিরবতা পালন করছে। এতে জনগণের মধ্যে সন্দেহ আরও বাড়ছে।’

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করে রিজভী বলেন, ‘আওয়ামী লীগ ও শেখ হাসিনা শিশু-কিশোরদের হত্যা করে ক্ষমতায় থাকার পথ বেছে নিয়েছিলেন। তিনি লোক দেখানো ধর্মাচরণ করতেন, আর গণতন্ত্রের কথা বলতেন।’তিনি বলেন, ‘এ দেশের মানুষ এখন শেখ হাসিনা ও খালেদা জিয়ার পার্থক্য পরিষ্কারভাবে বুঝতে পেরেছে। তারা খালেদা জিয়াকে শ্রদ্ধা করে, কারণ তিনি আপসহীন গণতন্ত্রের প্রতীক ছিলেন।’

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘ফ্যাসিবাদের প্রতীক আবদুল হামিদ কীভাবে গোপনে দেশ ছাড়েন? তার লাল পাসপোর্ট কি এখনও বৈধ? উপদেষ্টা পরিষদ থাকার পরও কেন এ ঘটনা প্রতিরোধ করা যায়নি?’

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়েও রিজভী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ভারত বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিক পরিসরে অপপ্রচার চালালেও, বাংলাদেশ সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে। এই বন্ধুত্ব যদি একতরফা হয়, তা কখনও টেকসই হবে না।’

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..