শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন।

স্ত্রীর বিদেশ গমনে বাধা, যা বলছেন আন্দালিব পার্থ

অনলাইন ডেস্ক / ১৭৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের স্ত্রী শেখ শাইরা শারমিনকে বিদেশযাত্রায় বাধা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে দেয়নি।

বিষয়টিকে বিব্রতকর বলে মন্তব্য করেছেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।বিষয়টি নিয়ে অনেকের সঙ্গেই কথা বলেছি। এসবির ক্লিয়ারেন্সের বিষয়টি কিভাবে সুরাহা হয় দু-এক দিনের মধ্যে দেখব।’
বিমানবন্দরসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শেখ শাইরা শারমিন দুপুর ১টা ৩৫ মিনিটে যাত্রার জন্য থাই এয়ারলাইনসের টিজি৩২২ ফ্লাইটে চেক-ইন করলেও ইমিগ্রেশন থেকে তাকে থামিয়ে দেওয়া হয়।

শেখ শাইরা শারমিন শেখ পরিবারের সদস্য।শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দীনের মেয়ে তিনি। সাবেক সংসদ সদস্য শেখ তন্ময় তার ছোট ভাই।
ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, শাইরা শারমিনের বিদেশে যেতে এসবির ক্লিয়ারেন্স লাগবে। শেখ পরিবারের সবার বিদেশ ভ্রমণে এসবির ক্লিয়ারেন্স লাগবে বলে জানা গেছে।সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছেড়ে যাওয়ার পর বিষয়টি নিয়ে কড়াকড়ি অবস্থানে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
এ বিষয়ে আন্দালিব রহমান পার্থ বলেন, ‘শেখ পরিবারের সবাই তো এক না, তিনি আমার স্ত্রী, আমার তো একটা আইডেন্টিটি আছে। আমার স্ত্রী আমার সঙ্গে সব সময় ছিলেন। তিনি তো হাউসওয়াইফ।’

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..