শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ। নাসিক প্রশাসক নিযুক্ত হওয়ায় এডঃ সাখাওয়াত হোসেন খাঁনকে নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – এমপি দিপু ভুঁইয়া নারায়নগঞ্জের বন্দরের কেওঢালায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে নার্গিস মাকসুদ চতুর্থবারের মতো নাঃগঞ্জ ৫ আলহাজ্ব এডভোকেট আবুল কালাম নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন – বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরাম

অবাস্তব সংস্কার আমরা এই মুহূর্তে চাই না: জিএম কাদের

অনলাইন ডেস্ক / ৫২৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০২ মে ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, “সংস্কার আমরা এই মুহূর্তে চাই না। যারা এখন সংস্কার করতে চাচ্ছেন, তারা অবাস্তব সংস্কার প্রস্তাব দিচ্ছেন। আমরা চাই নির্বাচনের পরে, জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে বাস্তবসম্মত সংস্কার হোক। সেই সংস্কার আমরা মেনে চলব, ইনশাআল্লাহ।”
বৃহস্পতিবার (১ মে) মে দিবস উপলক্ষে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জি.এম. কাদের বলেন, “এই মুহূর্তে অবাস্তব সংস্কার আমরা চাই না। নির্বাচিত সরকার ছাড়া কেউ সংস্কার করতে পারবে না। আপনারা নির্বাচন করতে চাইছেন, অথচ দেশের অর্ধেক জনগণের প্রতিনিধিত্বকারী দলগুলোকে ভোটাধিকার দিতে চাইছেন না। যেহেতু আপনারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করতে পারছেন না, দয়া করে বিদায় নিন।”

তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে বলেন, “আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে উনি বলেছেন, দেশের মানুষ তাকে চায়। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলতে চাই—আমরা তার উপর আস্থা রাখতে পারি না। তাকে আমরা চাই না। তিনি সংস্কারের কথা বলছেন, কথাগুলো সুন্দর শুনতে লাগলেও বাস্তবায়ন সম্পূর্ণ অবাস্তব এবং সম্পূর্ণভাবে ভিন্ন। সেখানে দেশের মানুষকে বিভাজন করে এক পক্ষকে আরেক পক্ষের উপর লাগিয়ে দেওয়া হচ্ছে।”তিনি আরও বলেন, “আপনারা কাউকে নির্বাচন থেকে বাদ দিতে পারবেন না। সকল পক্ষকে নিয়েই নির্বাচন করতে হবে। সেই সাহস থাকলে আসুন নির্বাচনের মাঠে। বিচার করা সবসময় সম্ভব—এর কোনো সময়সীমা নেই। সংস্কারও করা যায়, প্রতিদিন করা যায়। আজ এক রকম সংস্কার করলাম, সাত দিন পরে মনে হলো পরিবর্তন করতে হবে—তা করতেই পারি। সবকিছু একবারে করে ফেলার মতো বিষয় নয় এটি। কাজেই অবাস্তব চিন্তা বাদ দিয়ে দেশের জনগণের মুক্তির জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।”আলোচনার শেষ দিকে জি.এম. কাদের পুনর্ব্যক্ত করেন, “আমরা চাই বর্তমান সরকার প্রধান ও তার নিয়োগদাতা অভিভাবকগণসহ সবাই সরকার ছেড়ে রাজনীতির ময়দানে আসুন। যদি জনগণ তাদের গ্রহণ করে, তাহলে আমরাও রাজি আছি সহযোগিতা করতে। কিন্তু সংস্কার আমরা চাই নির্বাচনের পরে, নির্বাচিত মানুষের হাত দিয়ে।”

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..