সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সিঙ্গাপুরে আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় বাংলাদেশের তাইহান সোয়াদের স্বর্ণ ও দুই ব্রোঞ্জ পদক অর্জন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামের উদ্যোগে জিয়াউদ্দিন ভূঁইয়া ও মাসুদ পারভেজের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল নারায়ণগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান- দেশজুড়ে সংবাদ ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান- দেশজুড়ে সংবাদ বন্দর কলাগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডবাসীর কাছে দোয়া চাইলেন ডাঃ অসীম ৩০ বছর ৯ মাসের কর্মজীবনের ইতি, অশ্রুসিক্ত বিদায় হাজী ইব্রাহিম আলমচান স্কুলের শিক্ষক মিজানুর রহমানকে ঢাকায় এআইএনইউ হাসপাতালের উদ্যোগে মেডিক্যাল ট্যুরিজম সংশ্লিষ্টদের সম্মানে নৈশভোজ-দেশজুড়ে সংবাদ নাগরিক অধিকার ফোরামের সাথে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের মতবিনিময়।অপরাধ দমনে সবার সহযোগিতা চাইলেন এসপি। নতুন প্রত্যয়ে যাত্রা শুরু ‘হ্যালো নারায়ণগঞ্জ’ অনলাইন নিউজ পোর্টালের-দেশজুড়ে সংবাদ খন্দকার লুৎফর রহমান স্বপনের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল-দেশজুড়ে সংবাদ

নিজেকে অযোগ্য মনে করে এনসিপি ছাড়লেন সিফাত

অনলাইন ডেস্ক / ২৮৫ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৩১ মে ২০২৫, ১২:০১ অপরাহ্ন

নিজেকে রাজনৈতিক কর্মকাণ্ডে অযোগ্য মনে করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন হাজীগঞ্জ উপজেলা শাখার সমন্বয়ক মুহাঈমেনুল ইসলাম সিফাত। শুক্রবার (৩০ মে) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।স্ট্যাটাসে সিফাত লেখেন, ‘বাংলাদেশের চলমান পরিস্থিতিতে কোনো দলের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য নিজেকে যোগ্য মনে হচ্ছে না। আমি এমতাবস্থায় সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছি। বিগত দিনে কাউকে কোনো আচরণে কষ্ট দিয়ে থাকলে ক্ষমাপ্রার্থী। আল্লাহ হাফেজ!’তার এই ঘোষণাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মন্তব্য করে তার এই সিদ্ধান্তকে ‘ব্যক্তিগত আত্মবিশ্লেষণের সাহসী প্রতিফলন’ হিসেবে উল্লেখ করছেন।

তার স্ট্যাটাসের মন্তব্যে আম্মান শেখ নামে একজন লেখেন, ‘বর্তমান সময়ে উত্তম সিদ্ধান্ত। কিন্তু আপনি যোগ্য ছিলেন না-এই কথাটি আমি মানি না। বর্তমান রাজনীতির পরিবেশকে একটি কুচক্রী মহল এমনভাবে সাজাচ্ছে, যাতে ভালো রাজনৈতিক ব্যক্তিরা মাঠ থেকে সরে দাঁড়ান।’কামাল হোসাইন চৌধুরী নামে আরেকজন লেখেন, ‘বুঝার জন্য ধন্যবাদ ভাই।’

উল্লেখ্য, মুহাঈমেনুল ইসলাম সিফাত দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং স্থানীয় পর্যায়ে নানা কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছিলেন। বর্তমানে তিনি শিক্ষকতা এবং ব্যবসার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..