শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ। নাসিক প্রশাসক নিযুক্ত হওয়ায় এডঃ সাখাওয়াত হোসেন খাঁনকে নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – এমপি দিপু ভুঁইয়া নারায়নগঞ্জের বন্দরের কেওঢালায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে নার্গিস মাকসুদ চতুর্থবারের মতো নাঃগঞ্জ ৫ আলহাজ্ব এডভোকেট আবুল কালাম নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন – বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরাম

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী

নিউজ ডেস্ক / ৪২৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৩ জুন ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।মঙ্গলবার (৩ জুন) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে তার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন গোয়েন লুইস। আবাসিক সমন্বয়কারী অন্তর্বর্তীকালীন সরকারের দৃঢ় সহযোগিতার প্রশংসা করেন এবং উভয় নেতা বাংলাদেশের উন্নয়নের অগ্রগতির বিষয়ে বিস্তর আলোচনা করেন। তারা সরকারের উচ্চাকাঙ্ক্ষী সংস্কার উদ্যোগকে জোরদার করার জন্য জাতিসংঘ যে ব্যাপক সহায়তা দিতে পারে তা খতিয়ে দেখেন।আবাসিক সমন্বয়কারী স্বল্পোন্নত দেশের (এলডিসি) ক্যাটাগরি থেকে বাংলাদেশের উত্তরণের জন্য নির্বিঘ্নে উত্তরণ নিশ্চিত করার জন্য নেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোও তুলে ধরেন।
বৈঠকে আবাসিক সমন্বয়কারী ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট এবং চলমান অর্থায়ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। তারা তহবিলের উল্লেখযোগ্য হ্রাসে গভীর উদ্বেগ প্রকাশ করেন, যা ইতোমধ্যে রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা এবং অন্যান্য প্রয়োজনীয় কর্মসূচিকে মারাত্মকভাবে প্রভাবিত করছে।
প্রধান উপদেষ্টা তহবিল কর্তন প্রশমন এবং ঝুঁকিতে থাকা রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় বাংলাদেশের প্রচেষ্টা জোরদার করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সংহতি ও সমর্থন বৃদ্ধির জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।আবাসিক সমন্বয়কারী বাংলাদেশের সংস্কার ও রূপান্তর প্রক্রিয়ার সঙ্গে তার অবিচল সংহতি পুনর্ব্যক্ত করেন এবং টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির পথে জাতিসংঘের সমর্থনের প্রতিশ্রুতির ওপর জোর দেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..