শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ ।

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার গড়িমসি: রিজভী

নিউজ ডেস্ক / ৫৭৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫, ০৭:০১ অপরাহ্ন

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কেন গড়িমসি করছেন—এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার (৫ মে) সকালে রাজধানীর উত্তরায় নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ প্রশ্ন তোলেন।

রিজভী বলেন, ‘শেখ হাসিনা এ দেশ থেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন জাদুঘরে পাঠিয়েছিল।তবে মানুষের বিশ্বাস ছিল, হাসিনার পলায়নের পর ড. ইউনূস দ্রুতই ভোটাধিকার ফিরিয়ে দেবেন। কিন্তু নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘আসছে আগস্টে ড. ইউনূসের ক্ষমতার এক বছর হলেও দৃশ্যমান কোনো সংস্কার দেখা যাচ্ছে না।’ প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরে মধ্যে নির্বাচনের ব্যবস্থা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।উত্তরায় আয়োজিত অনুষ্ঠানে একটি শিল্পগোষ্ঠীর অর্থায়নে আজ কয়েক শ পরিবারের মাঝে ঈদের উপহার তুলে দেন রুহুল কবীর রিজভী।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..