শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন।

ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিন : শাহাজাদা মিয়া

নিউজ ডেস্ক / ১৬০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৩ জুন ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা জহিরুল হক শাহাজাদা মিয়া অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেছেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিন, নির্বাচনের তফসিল ঘোষণা করুন, যেন দেশের মানুষ শান্তিতে ভোট দিতে পারে।

গতকাল বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় সদরপুর উপজেলার চরমানাইর ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।দলীয় নেতাকর্মীদের উদ্দেশে শাহজাদা মিয়া বলেন, ‘একটি কুচক্রী মহল গুজব ছড়াচ্ছে, আপনারা কেউ গুজবে কান দেবেন না। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান যে নির্দেশনা দেবেন তাই আমরা মেনে নেব।কিন্তু এই আসনে কেউ গুজবে ছড়িয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত করবেন তা হতে দেওয়া হবে না।’
তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে বিগত দিনে যারা জড়িত ছিল, দুর্নীতিগ্রস্থ, বালু লুটের সঙ্গে জড়িত ছিল তাদেরকে নিয়ে বিএনপির কতিপয় কিছু নেতা শোডাউনের চেষ্টা করছেন। যারা এমনটি করবেন তাদের বিরুদ্ধে দলের হাই কমান্ডের কাছে বিচার দেওয়া হবে।’চরমানাইর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুলতান বেপারীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. আলী আশরাফ নান্নু, সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াসমিন আরা হক, জিয়া শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় পরিষদের সভাপতি শাহ আলম রেজা, ফরিদপুর জেলা বিএনপির সাবেক সহ যুব বিষয়ক সম্পাদক খন্দকার মনিরুল হক, সদরপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক বাহালুল মাতুব্বর, যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মুন্সি ইশারত, ছাত্রদল নেতা মশিউর রহমান প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..