শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন।

ঐকমত্য কমিশনের বৈঠকে জামায়াতের না থাকা প্রশ্নে যা বললেন প্রেসসচিব

নিউজ ডেস্ক / ১৪২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে আগামীকাল থেকে জামায়াতে ইসলামী যোগ দেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

মঙ্গলবার (১৭ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার আলোচনায় জামায়াতের অনুপস্থিতির বিষয়ে এক প্রশ্নে জবাবে শফিকুল আলম বলেন, ‘জামায়াতের সঙ্গে কথা হয়েছে, তারা আগামীকালের বৈঠকে যোগ দেবে বলে আশ্বস্ত করেছে।’

অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারাচ্ছে, এমন অভিযোগের জবাবে প্রেসসচিব বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ নিরপেক্ষ।জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সব দল ও পক্ষকেই সরকার সমান গুরুত্ব দিচ্ছে, কাউকে আলাদা করে দেখছে না।’
লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টার যৌথ বিবৃতির নিয়ে জামায়াত ও এনসিপির উদ্বেগের বিষয়ে জানতে চাইলে প্রেসসচিব বলেন, ‘এতে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হয় না। মালয়েশিয়ার সরকারও দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতার সঙ্গে বিভিন্ন সময়ে আলোচনায় বসেছে। এটা সব দেশেই আছে।তিনি আরো জানান, জুলাই মাসেই ‘জুলাই সনদ’ প্রকাশ হবে।

ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনায় যোগ দেন বিএনপি, এনসিপি, সিপিবি, বাসদ, খেলাফত মজলিসসহ প্রায় ৩০টি দলের নেতারা। তবে দেখা যায়নি জামায়াতের কোনো নেতাকে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..