শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন।

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, প্রশ্নবিদ্ধ করার দরকার নেই : আমীর খসরু

নিউজ ডেস্ক / ১৪০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৯ জুন ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, এমন কোনো লক্ষণ দেখছি না। শুধু শুধু এটাকে প্রশ্নবিদ্ধ করার দরকার নেই। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে।’

রবিবার (২৯ জুন) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং সাক্ষাৎ করেন।এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন আমীর খসরু। এ সময় উপস্থিত ছিলেন দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সারা দেশ নির্বাচনে নেমে পড়েছে, দেশের মানুষ প্রস্তুতি নিচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের জন্য। নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, তারা তৈরি আছে।এটাকে শুধু শুধু প্রশ্নবিদ্ধ করে, অপ্রয়োজনীয় ভাবে নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করে তো কোনো লাভ নেই।’
কুমিল্লার মুরাদনগরের ‌ধর্ষণের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‌‘শুধু ওখানে না, সারা দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা ঘটছে। অনেক কিছু রিপোর্ট হচ্ছে না। এটার বিরুদ্ধে সরকারকে আরো সক্ষম হতে হবে, আরো তাদের নজরদারি বাড়াতে হবে।এসব ধর্ষণের ঘটনার রাজনীতিকরণ করার সুযোগ নেই। যারা এই সব ঘটনা ঘটিয়ে আগামী দিনে নির্বাচনী বৈতরণী পার হওয়ার সুযোগ খুঁজছে, দুর্ভাগ্যবশত তাদের সেটা সফল হওয়ার সুযোগ নেই। কারণ এটাকে রাজনীতিকরণের মাধ্যমে মানুষের চোখ অন্যদিকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কুমিল্লায় কারা ওই ঘটনা ঘটিয়েছে, এটা সবাই জানে। আমি যতটুকু জেনেছি এটা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এ রকম কেউ করেছে।যেটা সোশ্যাল মিডিয়াতেও এসেছে, বিভিন্ন পত্রিকায়ও খবরটি এসেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..