বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ ।

বগুড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক / ২৪৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন

বগুড়ায় পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় কিশোর গ্যাংয়ের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টায় শহরের দত্তবাড়ি ব্রিজের পাশে একটি পরিত্যক্ত বাড়ি থেকে গাঁজা সেবনের সময় তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- আল আমিন বেপারি ওরফে এসকে ওরফে কোকা, রোহান ওরফে রনি, তানজিল ইসলাম এবং তৌহিদ ইসলাম। তারা চারজনই শহরের উত্তর চেলোপাড়ার বাসিন্দা। নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার রাতে ফুলবাড়ি ফাঁড়ির দুই পুলিশ কর্মকর্তা একটি সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান। আহত এক নারী ও এক পুরুষকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর সময় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করতে গেলে স্থানীয় কিশোর গ্যাং হামলা চালায়। তারা দুই পুলিশ কর্মকর্তাকে বেধড়ক মারধর করে এবং মোটরসাইকেলটি জোরপূর্বক নিয়ে যায়।আহতরা হলেন- বগুড়া শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহমান ও এএসআই আহম্মদ আলী। পরে তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে হামলার ঘটনায় আহত এসআই আব্দুর রহমান বাদী হয়ে ৮-১০ জনের নাম উল্লেখ করে ৬০-৭০ জনের নামে মামলা দায়ের করেন।

বগুড়া শহরের নারুলী ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক বলেন, কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নামে একাধিক মামলা রয়েছে। ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধের সঙ্গে তারা জড়িত। সদর থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..