শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ। নাসিক প্রশাসক নিযুক্ত হওয়ায় এডঃ সাখাওয়াত হোসেন খাঁনকে নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – এমপি দিপু ভুঁইয়া নারায়নগঞ্জের বন্দরের কেওঢালায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে নার্গিস মাকসুদ চতুর্থবারের মতো নাঃগঞ্জ ৫ আলহাজ্ব এডভোকেট আবুল কালাম নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন – বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরাম

আওয়ামী’লীগ এর রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাড়ানোর ঘোষণা দিলেন এসি মিজান- দৈনিক দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৩৬৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৬:২২ অপরাহ্ন

আ’লীগের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন এসি মিজান

স্টাফ রিপোর্টার : সামাজিক যোগাযোগ-মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

১৬ মার্চ দুপুর বারোটার দিকে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে তিনি এই পোস্ট করেন।

তার ফেসবুক আইডি তে পোস্ট করা লেখা হচ্ছে, “আসসালামু আলাইকুম শুভ সকাল। প্রিয় ভাইয়েরা আমি সিদ্ধান্ত নিয়েছি ভবিষ্যতে কোন দলেরই রাজনীতি করবো না।

কারন আমার চরিত্রে দলীয় রাজনীতি মানায় না। আমি দলমত সকল সাধারন জনগনের সাথে থাকতে স্বাছন্দ বোধ করি। বিগত ৩০ বছর মতলবের মানুষের পাশে থেকেছি মহান আল্লাহ তায়ালা যতটুকু তৌফিক দিয়েছে ততটুকু করেছি। আমি মানুষের উপকার করতে ভালবাসি। ৩০ বছরে ১জন মানুষকে না বলতে পারি নাই যে দল বা যে গ্রুপই হোক না কেন। আজ থেকে আমার পরিবার শান্তি পাবে। মহান আল্লাহর রহমতে জীবনে কখনও দল বিক্রি করতে হয় নাই। দোয়াকরি তৃনমুলের কর্মীরা ভাল থাকুক। তবে দেশের এই ক্রান্তিলগ্নে আমার মনের কথাগুলি লিখে যাব। দেশকে ও দেশের মানুষকে ভালবাসি। মহান আল্লাহ সকলকে হেফাজত করুন। আমিন”

মিজানুর রহমান মতলব উত্তরে এসি মিজান নামেই বেশি পরিচিত। তিনি ২০০৯ সালে আওয়ামী লীগ সমর্থিত নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া মতলব উত্তর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হিসাবেও দায়িত্ব পালন করেন।

মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমানের রাজনীতি ছাড়ার বিষয়ে আওয়ামী লীগের একাধিক নেতা জানান তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের দলের পদধারী এবং দলের হয়ে উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। দল থেকে লাভবান হয়েছেন। মামলায় জড়ানোর ভয়ে দলের দুর্দিনে রাজনীতি থেকে সরে দাড়ানো ঠিক হয়নি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..